Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ আমিয়া ২১ ৩৬৪ পারাঃ ১৭ বর্ণিত আছে যে, একদা রাত্রে হযরত আবু মুসা আশৃআরী (রাঃ) কুরআন কারীম পাঠ করছিলেন। এ সময় রাসূলুল্লাহ (সাঃ) সেখান দিয়ে গমন করছিলেন। তীর মিষ্টি সুরে কুরআন পাঠ শুনে তিনি দাড়িয়ে যান এবং দীর্ঘক্ষণ ধরে শুনতে থাকেন। তারপর তিনি বলেনঃ “একে তো আ'লে দাউদের (আঃ) মত মিষ্টি সুর দান করা হয়েছে ।” হযরত আবু মুসা (রাঃ) এটা জানতে পেরে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সাঃ)! আমি যদি জানতাম যে, আপনি আমার কুরআন পাঠ শুনতে ছিলেন। তবে আমি আরো উত্তম রূপে পাঠ করতাম ।” হযরত আবু উছমান নাহ্‌দী (রাঃ) বলেনঃ “ আমি কোন উত্তম বাজনার মধ্যে এ মজা পাই নাই যা হযরত আবু মুসার (রাঃ) কণ্ঠস্বরে পেতাম ।” সুতরাং রাসূলুল্লাহ (সাঃ) তার উত্তম কণ্ঠ স্বরকে হযরত দাউদের (আঃ) উত্তম ও মিষ্ট কণ্ঠস্বরের একটি অংশ বলেছেন । তাহলে স্বয়ং হযরত দাউদের কণ্ঠস্বর কত মধুর ছিল তা সহজেই অনুমেয় । আল্লাহ তাআলা তার আর একটি অনুগ্রহের বর্ণনা দিচ্ছেনঃ “আমি দাউদকে (আঃ) তোমাদের জন্যে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে ওটা তোমাদেরকে তোমাদের যুদ্ধে রক্ষা করে ।' তীর যুগের পূর্বে হল্কা বিহীন বর্ম নির্মিত হতো । হল্কা বিশিষ্ট বর্ম তিনিই তৈরী করেন। যেমন মহান আল্লাহ বলেনঃ না 5৬/৫ 0 ? ঠে পাত পা পাঠ তত ৫৩ ১৮০১৪ ১০৮৭, ৩.৯) - ১৪৯৯ 21549 “তার জন্যে আমি লৌহকে নমনীয় করেছিলাম । (হে দাউদ (আঃ)! উদ্দেশ্য এই যে, যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরী করতে এবং বুননে পরিমাণ রক্ষা করতে পার।” (৩৪ ১০-১১) এই বর্ম যুদ্ধের মাঠে কাজে লাগতো । সুতরাং এটা ছিল এমনই নিয়ামত যার কারণে মানুষের উচিত মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা । তাই তিনি বলেনঃ 'তোমরা কি কৃতজ্ঞ হবে না?” এরপর আল্লাহ তাআলা বলেনঃ “আমি সুলাইমানের (আঃ) বশীভূত করেছিলাম উদ্দাম বায়ুকে, ওটা তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি । অর্থাৎ এ বায়ু তাকে সিরিয়ায় পৌঁছিয়ে দিতো । মহান আল্লাহ বলেনঃ 'প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগতা। হযরত সুলাইমান (আঃ) তার লোক-লশৃকর, সাজ-সরঞ্জাম এবং আসবাবপত্রসহ তার সিংহাসনে বসে যেতেন। অতঃপর বায়ু তাকে তার গন্তব্য স্থানে ক্ষণিকের মধ্যে পৌঁছিয়ে দিতো | সিংহাসনের উপর হতে পাখী পালক ছ্বারা তাকে ছায়া করতো | যেমন মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।