৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ আমিয়া ২১ ৩৬৩ পারাঃ ১৭ এ ধরনেরই একটি ঘটনা হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, বানী ইসরাঈলের যুগে একটি সুন্দরী নারী ছিল, যার প্রেমে চারজন ইচ্ছা করে। কিন্তু এ নারী তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। তখন তারা তার প্রতি চরম দুঃখিত ও রাগান্বিত হয় এবং চারজন একমত হয়ে হযরত দাউদের (আঃ) বিচারালয়ে উপস্থিত হয় ও সাক্ষ্য প্রদান করে যে, সে তার কুকুরের দ্বারা নিজের কাম প্রবৃত্তি চরিতার্থ করে । চার জনের সাক্ষ্যের উপর ভিত্তি করে হযরত দাউদ (আঃ) মহিলাটিকে রজম (পাথর নিক্ষেপে হত্যা) করার নিদের্শ দেন। এ দিনই সন্ধ্যায় হযরত সুলাইমান (আঃ) নিজের সমবয়সী ছেলেদের নিয়ে বসেন। তিনি বিচারক হন এবং চার জন ছেলে এ লোকগুলির মত তার কাছে এ মুকাদ্দামা পেশ করে এবং একটি স্ত্রীলোকের সম্বন্ধে এ কথাই বলে। হযরত সুলাইমান (আঃ) এ চারজনকে পৃথক পৃথক করে দেয়ার নিদের্শ দেন। তার পর একজনকে তিনি তাঁর কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করেনঃ “এ কুকুরটির রং কেমন ছিল?” সে উত্তরে বলেঃ “কালো” । এরপর দ্বিতীয় জনকে পৃথক ভাবে ডেকে এ প্রশ্নই করেন। সে জবাব দেয়ঃ “সাদা ।” তিনি তৎক্ষণাৎ ফায়সালা দেন যে, স্ত্রী লোকটির উপর এটা অপবাদ ছাড়া কিছুই নয় এবং এই চারজনকে হত্যা করে দেওয়া হোক ।” হযরত দাউদের (আঃ) নিকটও এই ঘটনাটি পেশ করা হলো । তিনি তখনই এ চারজন নেতৃ স্থানীয় লোককে ডেকে পাঠান এবং এ রূপেই পৃথক পৃথক ভাবে তাদেরকে কুকুরটির রং সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। তারা এক একজন এক এক কথা বলে এবং গড় বড় করে দেয়। হযরত দাউদের (আঃ) কাছে তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যায়। সুতরাং তিনি তাদেরকে হত্যা করে দেয়ার নিদের্শ দেন। ১ মহামহিমান্িত আল্লাহ বলেনঃ আমি বিহঙ্গকুলের জন্যে নিয়ম করে দিয়েছিলাম যে, তারা যেন হযরত দাউদের (আঃ) সাথে আমার পবিভ্রতা ও মহিমা ঘোষণা করে । হযরত দাউদকে (আঃ) এমন মিষ্ট কণ্ঠস্বর দান করা হয়েছিল যে, যখন তিনি মিষ্টি সুরে ও আন্তরিকতার সাথে যবুর পাঠ করতেন তখন পক্ষীকুল উড়ন বাদ দিয়ে থেমে যেতো এবং তার সুরে সুরে মিলিয়ে আল্লাহর তাসবীহ পাঠে লেগে পড়তো । অনুরূপভাবে পাহাড় পর্বতও তাসবীহ পাঠ করতো । ১. এটা হাফিষ আবুল কাসিম ইবনু আসাকির রোঃ) বর্ণনা করেছেন ।
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।