Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ আমিয়া ২১ ৩৬২ পারাঃ ১৭ হাদ ও চেষ্টা করার পর সঠিকতায় পৌঁছে যায় তখন সে দু'টো প্রতিদান লাভ করে। আর ইজতিহাদের পর যদি তার ভূল হয়ে যায় তবে তার জন্যে রয়েছে একটি প্রতিদান” ১ এহাদীসটি পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে, পূর্ণভাবে চেষ্টা চালানোর পরেও যদি বিচারক ভুল করে দেয় তবে সে জাহান্রামী হবে বলে যে ধারণা ও সন্দেহ হযরত আইয়াস (রাঃ) করেছেন তা ঠিক নয়। এ সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সবচেয়ে ভাল জানেন । সুনানের একটি হাদীসে রয়েছে যে, বিচারক তিন প্রকার । এক প্রকারের বিচারক জান্রাতী ও দু'প্রকারের বিচারক জাহান্রামী ৷ যে সত্য ও ন্যায় জানে এবং তদনূুযায়ী ফায়সালা করে সে জান্রাতী। যে না জেনে ফায়সালা করে সে জাহান্নামী এবং যে সত্য জেনে শুনে ওর বিপরীত ফায়সালা করে সেও জাহান্রামী। কুরআন কারীমে বর্ণিত এই ঘটনার কাছাকাছিই আর একটি ঘটনা মুসনাদে আহমাদে হযরত আবু হ্রাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “দু'টি মহিলা ছিল, যাদের সাথে তাদের দু'টি পুত্র সন্তান ছিল, (তারা ছিল দুগ্ধ পোষ্য শিশু) । একজনের শিশুকে বাঘে ধরে নিয়ে যায়। এখন মহিলা দুটির প্রত্যেকেই একে অপরকে বলেঃ “বাঘে তোমার শিশুকে ধরে নিয়ে গেছে এবং যেটা আছে আমারই ।” অবশেষে তারা হযরত দাউদের (আঃ) নিকট এই মুকাদ্দামা পেশ করে । তখন তিনি ফায়সালা দেন যে, শিশুটি বড় স্ত্রী লোকটির প্রাপ্য । অতঃপর তারা দু'জন বেরিয়ে আসে। পথে হযরত সুলাইমান (আঃ) ছিলেন। তিনি তাদেরকে ডাকলেন এবং (লোকদেরকে) বললেন “ছুরী নিয়ে এসো । আমি এই শিশুটিকে কেটে দু'টুকরা করে দেবো এবং অর্ধেক করে দু'জনকে প্রদান করবো ।” এতে বড় স্ত্রী লোকটি চুপ থাকলো । কিন্তু ছোট স্ত্রী লোকটি বললোঃ “আল্লাহ আপনার উপর রহম করুন! শিশুটিকে কাটবেন ন। এটা বড় স্ত্রী লোকটিরই | সুতরাং তাকেই দিয়ে দিন।” হযরত সুলাইমান (আঃ) প্রকৃত ব্যাপার বুঝে নেন এবং শিশুটিকে এ ছোট স্ত্রী লোকটিকে দিয়ে দেন।” ২ ১. এ হাদীসটি ইমাম বুখারী (রাঃ) স্বীয় সহীহ্‌ গ্রন্থে বরনা করেছেন । ২. এ হাদীসটি ইমাম আহমাদ (রাঃ) বর্ণনা করেছেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমেও এটা বর্ণিত হয়েছে । ইমাম নাসায়ী (রাঃ) এর উপর একটি অনুচ্ছেদ বেঁধেছেন যে. বিচারক যদি নিজের ফায়সালা অন্তরে গোপন রেখে প্রকৃত রহস্য জানবার উদ্দেশ্যে ওর বিপরীত কিছু বলেন তবে তা জায়েয হবে।

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।