৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ আমিয়া ২১ ৩৬০ পারাঃ ১৭ দাউদের (আঃ) কানে পৌঁছলে তিনি হযরত সুলাইমানকে (আঃ) ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞেস করেনঃ “হে আমার প্রিয় বস! তুমি কি ফায়সালা করতে?” তখন তিনি তার উপরিউক্ত ফায়সালার কথা শুনিয়ে দেন। হযরত মাসরূক (রাঃ) বলেন যে, এ বকরীগুলি আঙ্গুর গাছের গুচ্ছ ও পাতা সব খেয়ে ফেলেছিল ৷ তখন হযরত সুলাইমান (আঃ) হযরত দাউদের (আঃ) বিপরীত ফায়সালা দেন যে, এ লোকদের বকরীগুলি বাগানের মালিকদের দিয়ে দেয়া হোক এবং ছাগলওয়ালাদেরকে বাগান সমর্পন করা হোক । যত দিন পর্যন্ত বাগান পূর্ব অবস্থায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত বকরী, বাচ্চা, দুধ এবং অন্যান্য সমস্ত উপকার বাগানের মালিকরা ভোগ করবে। অতঃপর প্রত্যেককে নিজনিজ জিনিস ফিরিয়ে দেয়া হবে । কাী শুরাইহ এর (রাঃ) কাছেও এইরূপ একটি বিচার আসলে তিনি এই ফায়সালা করেন যে, দিনের বেলায় বকরী কোন ক্ষতি করলে ওর কোন ক্ষতিপূরণ করতে হবে না। আর যদি রাত্রি বেলায় ক্ষতি করে তবে বকরীওয়ালাদেরকে যামিন হতে হবে। অতঃপর তিনি এই আয়াতটিই তিলাওয়াত করেন। হযরত সাস্দ ইবনু মাহীসাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত বারা" ইবনু আ“যিবের রোঃ) উদ্টী একটি বাগানে প্রবেশ করে এবং বড়ই ক্ষতি করে ফেলে । তখন রাসূলুল্লাহ (সাঃ) ফায়সালা করেন যে, দিনের বেলায় বাগানওয়ালাদের “দায়িত্ব হলো বাগানের হিফাযত করা । আর যদি পশু রাত্রিকালে বাগানের ক্ষতি করে তবে পুশুর মালিকদেরকেই ওর যামিন হতে হবে (অর্থাৎ ক্ষতি পূরণ করতে হবে) । ১ এই হাদীসে ইল্লাত সমূহ বের করা হয়েছে। আমরা কিতাবুল আহকামে আল্লাহর ফযলে এর বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করেছি। বর্ণিত আছে যে, হযরত আইয়াম ইবনু মুআ”বিয়াকে কাষী পদে নিয়োগ করার জন্যে যখন তার কাছে আবেদন জানানো হয় তখন তিনি হযরত হাসানের রোঃ) কাছে এসে কেদে ফেলেন। তাকে জিজ্ঞেস করা হয়ঃ “হে আবু সাঈদ (রাঃ)! আপনি কাদছেন কেন?” তিনি উত্তরে বলেনঃ “আমার কাছে এই রিওয়াইয়াত পৌঁছেছে যে, কাষী যদি ইজতিহাদ করার পরেও ভুল করে তবে সেজাহান্লামী হবে। আর যে বপ্রবৃ্ি প্রতি ঝুঁকে পড়ে সেও জাহান্নামী কিন্তু যে ইজতিহাদ করার পর সঠিকতায় পৌঁছে যায় সে জান্রাতে যাবে ।” তার এ ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রাঃ) ইমাম আবু দাউদ (রাঃ) এবং ইমাম ইবনু মাজাহ্ (রাঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।