৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ আমিয়া ২১ ৩৫৫ পারাঃ ১৭ আল্লাহ তাআণলা বলছেন যে, তিনি তার বন্ধু হযরত ইবরাহীমকে (আঃ) কাফিরদের অগ্রি হতে রক্ষা করে সিরিয়ার পবিত্র ভূমিতে পৌঁছিয়ে দেন। হযরত উবাই ইবনু কা*ব (রাঃ) বলেন যে, সমস্ত সুমিষ্ট পানি সিরিয়ায় “সাখরা'র নিন্রদেশ হতে বের হয়ে থাকে । হযরত কাতাদা' (রাঃ) বলেন যে, আল্লাহ তাআলা হযরত ইবরাহীমকে (আঃ) ইরাকের ভূ-খণ্ড হতে মুক্তি দিয়ে সিরিয়ায় পৌঁছিয়ে দেন। সিরিয়াই নবীদের (আঃ) হিজরতের জায়গা | যমীন হতে যা ঘাট্তি হয় সিরিয়ায় তা বৃদ্ধি পায় এবং সিরিয়ায় যা ঘাটতি হয় ফিলিস্তিনে তা বৃদ্ধি হয়। সিরিয়াই হলো হাশরের মাঠ । এখানেই হযরত ঈসা (আঃ) অবতরণ করবেন। এখানেই দাজ্জালকে হত্যা করা হবে। হযরত কা'বের (রোঃ) উক্তি হিসেবে জানা যায় যে,হযরত ইবরাহীম (আঃ) হিরানে গমণ করেন। সেখানে গিয়ে জানতে পারেন যে, তথাকার বাদশাহর কন্যা তার কওমের ছ্বীনের প্রতি বীতণশ্রদ্ধা হয়ে পড়েছেন এবং ওটাকে তিনি অন্তরে ঘৃণা করেন এমনকি এ ধর্মকে তিনি বিদ্রুপ করে থাকেন। তখন হযরত ইবরাহীম (আঃ) তাকে তার এই স্বীকারোক্তির উপর বিয়ে করেন যে, তিনি তার সাথে হিজরত করে সেখান থেকে চলে যাবেন। তারই নাম হযরত সারা" (রাঃ)। ১ আর এটাও প্রসিদ্ধ হয়ে রয়েছে যে, হযরত “সারা' (রাঃ) ছিলেন তার চাচাতো বোন। তিনি তার সাথেই হিজরত করে চলে এসেছিলেন। হযরত ইবনু আববাস (রাঃ) বলেন যে, তার এই হিজরত মন্কা শরীফে শেষ হয়। এই মন্কা শরীফ সম্পর্কেই মহান আল্লাহ বলেনঃ “এটাই আল্লাহর প্রথম ঘর যা মানবমণ্ডলীর জন্যে প্রতিষ্ঠিত হয়েছে, যা কল্যাণময় ও সারা বিশ্বের জন্যে হিদায়াত স্বরূপ । এতে বহু নিদর্শন রয়েছে, যেগুলির মধ্যে একটি নিদর্শন হলো মাকামে ইবরাহীম । যে তাতে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করে।” এরপর মহান আল্লাহ বলেনঃ আমি ইবরাহীমকে (আঃ) দান করেছিলাম ইসহাক (আঃ) ও পৌত্ররূপে ইয়াকুব (আঃ) । যেমন অন্য জায়গায় রয়েছেঃ পর জাজ পাঠ রর 23..:558 পা 121 পা - ০7১৯৪৭২০১৯০ £1১৬১৪৪ ০৩৮০৬১৩১১১৪ অর্থাৎ “আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের (আঃ) এবং ইসহাকের (আঃ) পিছনে (পরে) ইয়াকৃবের (আঃ) | (১১৪ ৭১) হযরত ইবরাহীম (আঃ) শুধু একটি সন্তানের জন্যে প্রার্থনা, করেছিলেন । তিনি প্রার্থনায় বলেছিলেনঃ -৩৮৯১৮৩৮ ০৫৫০৪ ০3 ১. এই রিওয়াইয়াতটি গারীব বা দুর্বল।
— পৃষ্ঠা ৩৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।