৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্ফ ১৮ ২৭ পারাঃ ১৫ প্রাণ রয়েছে তার শপথ! যদি হযরত সুলাইমান (আঃ) এঁ সময় “ইনশা আল্লাহ' বলতেন, তবে তার মনোবাসনাপূর্ণ হতো এবং তার প্রয়োজনও পুরো হয়ে যেতো । তীর এ সব সন্তান যুবক হয়ে আল্লাহর পথের মুজাহিদ হয়ে যেতো ।” ৯ এই সুরার তাফসীরের শুরুতেই এই আয়াতের শানে নুযুল বর্ণিত হয়েছে যে, যখন রাস্লুল্লাহকে সাঃ) আসহাবে কাহ্ফের ঘটনা জিজ্ঞেস করা হয়, তখন তিনি তাদেরকে বলেছিলেনঃ “আগামীকাল আমি তোমাদেরকে এর উত্তর দেবো ।” কিন্তু তিনি ইনশা আল্লাহ বলেন নাই । এরপর পনেরো দিন পর্যন্ত তার উপর কোন ওয়াহী অবতীর্ণ হয় নাই । এই হাদীসটিকে আমরা এই সূরার তাফসীরের শুরুতে পূর্ণভাবে বর্ণনা করেছি । সুতরাং এখানে পুনরাবৃত্তির কোন প্রয়োজন নেই । এরপর মহান আল্লাহ বলেনঃ “যখন তুমি ভুলে যাবে তখন আল্লাহকে স্মরণ করবে । অর্থাৎ যদি যথাস্থানে ইনশা আল্লাহ বলতে ভুলে যাও তবে যখনই স্মরণ হবে তখনই ইনশা আল্লাহ বলবে ।” হযরত ইবনু আব্বাস (রোঃ) বলেন যে, কেউ যদি কোন বিষয়ে শপথ করার সময় ইনশা আল্লাহ বলতে ভুলে যায়, তবে পরেও তার ইনশা আল্লাহ বলে নেয়ার অধিকার রয়েছে । যদিও এক বছর অতিবাহিত হয়ে যায়। ভাবার্থ এই যে, কেউ যদি তার কথায় বা কসমে ইনশা আল্লাহ বলতে ভুলে যায়, তবে যখনই স্মরণ হবে তখনই ইনশা আল্লাহ বলে নেবে; যদিও বহু দিন অতীত হয়ে যায় বা এর বিপরীতও ঘটে যায়। এর ভাবার্থ এটা নয় যে, তখন তার কসমের কাফ্ফারা থাকবে না এবং তার এ কসম ভেঙ্গে দেয়ার অধিকার থাকবে । ইমাম ইবনু জারীর (রঃ) এই উক্তির ভাবার্থ এটাই বর্ণনা করেছেন এবং এটা সঠিকও বটে । এরই উপর হযরত ইবনু আব্বাসের রোঃ) উক্তি স্থাপন করা যেতে পারে । তার থেকে এবং মুজাহিদ (রঃ) হতে বর্ণিত আছে যে, এর দ্বারা ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়াই বুঝানো হয়েছে। অন্য রিওয়াইয়াতে এরপরে এও রয়েছে যে, এটা রাসূলুল্লাহর সেঃ) সাথেই খ'স। অন্য কেউ যদি তার কসমের সাথে ইনশা আল্লাহ বলে তবেই সেটা ধর্তব্য হবে। এর এটাও একটা ভাবার্থঃ যদি কোন কথা ভুলে যাও তবে আল্লাহকে স্মরণ করো । কেননা, ভুলে যাওয়া শয়তানী ক্রিয়া, আর আল্লাহর স্ুক্র স্মরণে আসার মাধ্যম | ১. € হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত আছে।
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।