৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ আমিয়া ২১ ৩৩৯ পারাঃ ১৭ হতবুদ্ধি হয়ে জবাব দেবেঃ “হে আমার প্রতিপালক! না, আমার ওজর করারও কিছু নেই এবং আমার কোন পুণ্যও নেই ।” তখন মহান আল্লাহ বলবেনঃ “হা হা, তোমার একটি পূণ্য আমার কাছে রয়েছে । আজ তোমার প্রতি কোন যুলুম করা হবে না।” অতঃপর ছোট একটি কাগজের টুকরা বের করা হবে । তাতে লিখিত থাকবেঃ 05 550.€025 0০5৮91116৩1 পার্ট ঠপাঞঠপাঙ্গণা - এ ০১১০১০১৯৯৮০ 905 5741 ১ ৫) ৬১1 ০:১০ ক অর্থাৎ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা*বুদ নেই এবং মুহাম্মদ (সঃ) আল্লাহ্র রাসূল ।” অতঃপর আল্লাহ তাআ'লা (ফেরেশতাদেরকে) বলবেনঃ “তোমরা ওটা পেশ কর।” লোকটি বলবেঃ “হে আমার প্রতিপালক! এই কাগজের টুকরাটি এ সব বড় বড় খাতার মুকাবিলায় কি করতে পারে?" আল্লাহ তাআ"লা উত্তর দিবেনঃ “নিশ্চয়ই তুমি অত্যাচারিত হবে না।” অতঃপর এ সমুদয় খাতা নিক্তির এক পাল্লায় রাখা হবে এবং কাগজের এ টুকরাটি আর এক পাল্লায় রেখে দেয়া হবে। তখন কাগজ খণ্ডের পাল্লাটি নীচের দিকে চেপে যাবে এবং এ খাতাগুলোর পাল্লাটি উপরের দিকে উঠে যাবে । পরম দয়ালু ও দাতা আল্লাহর নাম অপেক্ষা কোন কিছুই বেশী ভারী হবে না।” ৯ হযরত আমর ইবনুল আ+'স (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন ৪ “কিয়ামতের দিন তুলাদণ্ড রাখা হবে। অতঃপর একটি লোককে আনয়ন করে এক পাল্লায় রেখে দেয়া হবে এবং তার উপর গণনাকৃত পাপরাশিও তাতে রেখে দেয়া হবে। তখন এঁ পাল্লা ভারী হয়ে যাবে। ফলে তাকে জাহান্রামের দিকে পাঠিয়ে দেয়া হবে। সে পিছন দিকে ফিরবে এমন সময় আল্লাহর পক্ষ হতে একজন আহবানকারী ডাক দিয়ে বলবেঃ “তোমরা তাড়াতাড়ি করো না, তার একটি জিনিস বাকী রয়ে গেছে ।” অতঃপর কাগজের একটি টুকরা বের করা হবে যাতে লিখা থাকবেঃ “লাইলাহা ইল্লাল্লাহ । ওটাকে এ লোকটির সাথে পাল্লায় রাখা হবে । তখন এই পাল্লা নীচের দিকে ঝুঁকে পড়বে ।” ২ ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। সুনানে ইবনু মাজাহ্ এবং জামে তিরমিবীতেও এটা বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী রেঃ) এটাকে হাসান গারীব বলেছেন। ২. এ হাদীসটিও ইমাম আহমাদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন।
— صفحة ٣٤٨ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.