৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ আমিয়া ২১ ৩১৮ পারাঃ ১৭ অর্থাৎ “আল্লাহ সন্তান গ্রহণ করার ইচ্ছা করলে তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করতে পারতেন; পবিত্র ও মহান তিনি! তিনি আল্লাহ্, এক, প্রবল পরাক্রমশালী |” (৩৯ ৪) সুতরাং তিনি সন্তান গ্রহণ করা হতে সম্পূর্ণরূপে পবিত্র। হযরত ঈসা (আঃ) ও উযায়ের তীর পুত্র নন এবং ফেরেশতারা তার কন্যাও নন। এই ইয়াহুদী, খুস্টান ও মন্ধার কাফিরদের এই বাজে কথা এবং অপৃবাদ হতে এক ও পরাক্রমশালী আল্লাহ পবিত্র ও উচ্চ। ক্র ১০৩ 6৪3/এর মধ্যে 5৮ শব্দটি নেতিবাচক। অর্থাৎ “আমি এটা করি নাই ।' মুজাহিদের (রঃ) উক্তি তো এই যে, কুরআনকারীমের মধ্যে ০] সর্বক্ষেত্রেই নেতিবাচক রূপে এসেছে। ” আল্লাহ তাআ'লা বলেনঃ আমি সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত হানি, ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। ওটা বেশীক্ষণ টিকে থাকতে পারে না। যারা আল্লাহর জন্যে সন্তান সাব্যস্ত করছে, তাদের এই বাজে ও ভিত্তিহীন কথার কারণে তাদের দুর্ভোগ পোহাতেই হবে। এরপর আল্লাহ তাআলা বলেনঃ যে ফেরেশতাদেরকে তোমরা আল্লাহর কন্যা বলছো তাদের অবস্থা শুনো এবং আল্লাহ তাআ'লার বিরাটত্ত্রে প্রতি লক্ষ্য করো যে, আকাশ ও পৃথিবীর সমস্ত কিছু তারই অধিকারভূক্ত। ফেরেশতারা তারই ইবাদতে নিমগ্র রয়েছে। তারা যে কোন সময় তার অবাধ্য হবে এটা অসন্তব। হযরত ঈসা (আঃ) আল্লাহ তাআলার বান্দা হওয়াতে শরম করেন না এবং ফেরেশতারাও তার ইবাদত করতে লজ্জাবোধ করেন না। তাদের কেউই অহংকারবশে তার ইবাদত করা হতে বিমুখ হয় না। যে কেউ এরূপ করবে তার জেনে রাখা উচিত যে, এমন একদিন আসছে যেই দিন সে হাশরের মাঠে সবারই সাথে তার সামনে হাজির হবে এবং স্থীয় কৃতকর্মের ফল ভোগ করবে। এঁ বুযুর্গ ফেরেশতামগ্ুলী দিবা-রাত্র আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা কান্তও হয় না এবং শৈথিল্যও করে না। দিন রাত তারা আল্লাহর আদেশ পালনে, তার ইবাদতে এবং তার তাসবীহ পাঠ ও আনুগত্যের কাজে লেগে রয়েছে। তাদের মধ্যে নিয়াত ও আমল উভয়ই বিদ্যমান। না তারা কোন সময় আল্লাহর নাফরমানী করে, না কোন আদেশ পালনে বিমুখ হয়। হযরত হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সোঃ) সাহাবীদের মজলিসে অবস্থান করছিলেন, এ সময় তিনি বলেনঃ “আমি যা শুনতে পাচ্ছি তা তোমরাও শুনতে পাচ্ছ কি?” সাহাবীরা উত্তরে বলেনঃ
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।