Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ আমিয়া ২১ ৩১১ ্‌ পারাঃ ১৭ কিন্তু তখনকার ঈমান আনয়ন বৃথা । প্রকৃত ব্যাপার এটাই যে, তারা ঈমান অনবেই না। তাদের চোখের সামনে তো রাসূলুল্লাহর সেঃ) অসংখ্য মু'জিযা বিদ্যমান ছিল। এমন কি তার মু*জিযাগুলি ছিল অন্যান্য নবীদের মু*জিযা গুলি অপেক্ষা বেশী প্রকাশমান। হ্যরত উবাদা ইবনু সামিত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “একদা আমরা মসজিদে অবস্থান করছিলাম । হযরত আবু বকর (রাঃ) কুরআন পাঠ করছিলেন। এমন সময় আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল মুনাফিক আগমন করে এবং নিজের গদী বিছিয়ে এবং বালিশে হেলান দিয়ে জাকজমকের সাথে বসে পড়ে । সে খুব বাকপটুও ছিল। হযরত আবু বকরকে (রাঃ) সে বললোঃ “হে আবু বকর (রাঃ)! হযরত মুহাম্মদকে (সঃ) বলুন যে, তিনি যেন (আঃ) নিদর্শন সমূহ আনয়ন করেছিলেন যেমন হযরত মুসা (আঃ) ফলক আনয়ন করেছিলেন, হযরত সালেহ (আঃ) এনেছিলেন উদ্ী, হযরত দাউদ (আঃ) আনয়ন করেছিলেন যবুর এবং হযরত ঈসা (আঃ) আনয়ন করেছিলেন ইঞ্জীল ও আসমানী খাদ্য পূর্ণ খাঞ্চা ।” তার একথা শুনে হযরত আবু বকর (রোঃ) কাদতে শুরু করেন। এমন সময় রাসূলুল্লাহ (সাঃ) আগমন করেন। তখন হযরত আবূ বকর রোঃ) অন্যান্য সাহাবীদেরকে বলেনঃ “রাসূলুল্লাহর (সঃ) সম্মানার্থে দাড়িয়ে যান এবং এই মুনাফিকের ফরিয়াদ তার কাছে পৌঁছিয়ে দাও ।” তখন রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ “ আমার জন্যে দাড়ানো চলবে না। দাড়াতে হবে শুধুমাত্র মহামহিমান্থিত আল্লাহর জন্যে ।” আমরা তখন বললামঃ হে আল্লাহ্‌র রাসূল সোঃ)! এই মুনাফিকের কারণে আমরা বড়ই কষ্ট পাচ্ছি।” তখন তিনি বললেনঃ “এখনই আমার কাছে হযরত জিবরাঈল (আঃ) আগমন করেছিলেন এবং আমাকে বললেনঃ “আপনি বাইরে গিয়ে জনগণের সামনে আল্লাহ্‌র এ নিয়ামত রাজির বর্ণনা দিন যা তিনি আপনাকে দান করেছেন এবং এ মর্যাদার কথা প্রকাশ করুন যা তিনি আপনাকে দিয়েছেন।” অতঃপর তিনি আমাকে সুসংবাদ দিলেন যে, আমাকে সারা দুনিয়ার জন্যে রাসূলরূপে প্রেরণ করা হয়েছে । আমাকে নিদর্শন দেয়া হয়েছে যে, আমি যেন র কাছেও আল্লাহর পয়গাম পৌঁছিয়ে দিই । মহান আল্লাহ আমাকে তীর পবিত্র কিতাব (কুরআন) দান করেছেন, অথচ আমি সম্পূর্ণরূপে নিরক্ষর । তিনি আমার পূর্বেও পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ফেরেশতাদের মাধ্যমে তিনি আমাকে সাহায্য করেছেন। আমার সামনে তিনি ভক্তি প্রযুক্ত ভয় রেখে দিয়েছেন। আমাকে হাওজে কাউসার দান করা হয়েছে যা কিয়ামতের দিন সমস্ত হাওজ অপেক্ষা বড় হবে । আমার সাথে তিনি মাকামে

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।