Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ তা-হা ২০ ৩০২ পারাঃ ১৬ আল্লাহ পাক বলেনঃ আমি তোমার কাছে কোন জীবনোপকরণ চাই না। তুমি নামাযের পাবন্দী কর, আল্লাহ তোমাকে এমন জায়গা হতে রিষৃক দিবেন যে, তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা খোদাভীরুদেরকে করেন। সমস্ত দানব ও মানবকে শুধমাত্র ইবাদতের জন্যেই সৃষ্টি করা হয়েছে। রিষৃকদাতা ও ব্যাপক ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ । এজন্যেই মহান আল্লাহ বলেনঃ আমি তোমার কাছে রিষ্‌ক চাই না, বরং আমিই তোমাকে রিযূক দান করে থাকি। বর্ণিত আছে যে, হযরত হিশামের (রঃ) পিতা যখন আমীর-উমারার নিকট গমন করতেন এবং তাদের শান-শওকত দেখতেন তখন তিনি নিজের বাড়ীতে ফিরে এসে এই আয়াতটিই তিলাওয়াত করতেন এবং বলতেনঃ “হে আমার পরিবারবর্গ! তোমরা নামাযের হিফাযত করো, নামাযের পাবন্দী করো, তা হলে আল্লাহ তাআস্লা তোমাদের উপর দয়া করবেন।” ১ হযরত সা'বিত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) সংকীর্ণতার সম্মুখীন হতেন তখন তিনি বলতেনঃ “হে আমার পরিবারবর্গ! তোমরা নামায পড় এবং নামাযকে প্রতিষ্ঠিত রাখো ।” হযরত সা'বিত রোঃ) আরো বলেনঃ সমস্ত নবীরই এই নীতিই ছিল যে, কোন কারণে তারা হতবুদ্ধি হয়ে পড়লেই নামায শুরু করে দিতেন। ২ হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআ'লা বলেনঃ “হে ইবনু আদম! তুমি নিজেকে আমার ইবাদতের জন্যে মুক্ত করে দাও, আমি তোমার বক্ষকে এর্য ও অভাবহীনতা দ্বারা পূর্ণ করে দিবো । তোমার দারিদ্র ও অভাব দূর করে দিবো । আর যদি তা নাকর তবে আমি তোমার অন্তরকে ব্যস্ততা দারা পূর্ণ করবো এবং তোমার দারিদ্র দূর করবো না।” ৩ হযরত ইবনু মাসউদ রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যার সমস্ত চিন্তা ফিকির এবং ইচ্ছা ও খেয়াল একমাত্র আখেরাতের জন্যে হয় এবং তাতেই নিমগ্র থাকে, আল্লাহ তাআ'লা তাকে দুনিয়ার সমস্ত চিন্তা ও উদ্বেগ থেকে রক্ষা করেন । পক্ষান্তরে যে ব্যক্তি শুধু ১. এটাও মুসনাদে ইবনু আবি হা"তিমে বর্ণিত আছে। ২. এটাও মুসনাদে ইবনু আবি হা”তিমে বর্ণিত হয়েছে। ৩.এ হাদীসটি জামে তিরমিধী ও সুনানে ইবনূ মা'জাহতে বর্ণিত আছে।

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।