Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) . সুরাঃ তা-হা ২০ ২৯৫ পারাঃ ১৬ আল্লাহ তাআ'লা হযরত আদম (আঃ), হযরত হাওয়া (আঃ) এবং ইবলীসকে বলেনঃ 'তোমরা সবাই জান্রাত হতে বেরিয়ে যাও।” সুরায়ে বাকারায় এর পূর্ণ তাফসীর গত হয়েছে। আল্লাহু পাক আরো বলেনঃ তোমরা পরস্পর একে অপরের শক্র ৷ অর্থাৎ আদম সন্তান ও ইবলীস সন্তান পরস্পর পরস্পরের শক্র । তোমাদের কাছে আমার রাসূল ও কিতাব আসবে । যারা আমার প্রদর্শিত পথের অনুসরণ করবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে না এবং পরকালেও অপমানিত হবে না । আর যারা আমার হুকুমের বিরোধিতা করবে, আমার রাসূলদের প্রদর্শিত পথ পরিত্যাগ করবে এবং অন্য পথে চলবে তারা দুনিয়াতে সংকীর্ণ অবস্থায় থাকবে । তারা প্রশান্তি ও স্বচ্ছলতা লাভ করবে না। নিজেদের গুমরাহীর কারণে সংকীর্ণ অবস্থায় কালাতিপাত করবে । যদিও বা হ্যতঃ পানাহার ও পরিধানের ব্যাপারে প্রশস্ততা পরিদৃষ্ট হবে কিন্তু অন্তরে ঈমান ও হিদায়াত না থাকার কারণে সদা সর্বদা সন্দেহ সংশয় এবং সংকীর্ণতা ও স্বল্পতার মধ্যেই জড়িয়ে পড়বে । তারা হবে হতভাগ্য,আল্লাহর রহমত হতে বঞ্চিত এবং কল্যাণ শুন্য । কেননা, তাদের মহান আল্লাহর উপর ঈমান নেই, তার প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস নেই, মৃত্যুর পরে তার নিয়ামতের মধ্যে কোন অংশ নেই। আল্লাহর প্রতি তারা খারাপ ধারণা পোষণ করে, তাদের রিযূক অপবিভ্র, আমল তাদের জঘন্য, তাদের কবর হবে সংকীর্ণ ও অন্ধকার । কবরে তাদেরকে এমন চাপ দেয়া হবে যে, তাদের ডান দিকের গাজর বাম দিকে এবং বাম দিকের পাজর ডান দিকে হয়ে যাবে । রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মুমিনের কবর হবে শ্যামল-সবুজ-বাগীচা । ওটা হবে সত্তর হাত প্রশস্ত । মনে হবে যেন ওর মধ্যে চন্দ্র রয়েছে। খুবই উজ্জুল হয়ে থাকবে, যেন চৌদ্দ তারিখের টাদ কিরণ দিচ্ছে £-2-:445৬৫ ৫০০ এই আয়াতটির শানে নুঘুল তোমরা জান কি? এর দ্বারা কাফিরের তার কবরের মধ্যে শাস্তি হওয়া বুঝানো হয়েছে। আল্লাহর শপথ! তার কবরে নিরানব্বইটি অজগর সাপ মোতায়েন করা হবে, যাদের প্রত্যেকের হবে সাতটি করে মাথা, যারা কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে ।” ১ মহান আল্লাহ বলেন যে, তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে । জা হান্নাম ছাড়া অন্য কিছু তার নযরে পড়বে না। অন্ধ করেই তাকে হাশরের মাঠে নিয়ে আসা হবে এবং জাহান্রামের সামনে দীড় করিয়ে দেয়া হবে। যেমন আল্লাহ তাআ'লা বলেনঃ ১. এ হাদীসটি মুসনাদে ইবনু আবি হা"তিমে হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে। কিন্তু এর মারকু হওয়া স্বীকৃত নয়। একটি উত্তম সনদেও এটা বর্ণিত আছে যে, এর দ্বারা কবরের আযাবকেই বুঝানো হয়েছে।

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।