Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ তাহা ২০ ২৬৬ পারাঃ ১৬ 52 2ত৩৫০৫৩ চিত্ত 95 5-৮2252 অর্থাৎ “ওটা উপেক্ষা করবে যে নিতান্ত হতভাগ্য ৷ যে মহা অগ্নিতে প্রবেশ করবে । অতঃপর সেখানে সে মরবেও না বাচবেও না।” (৮৭৪ ১১১৩) আর এক জায়গায় রয়েছেঃ “জাহান্রামবাসী বলবেঃ হে জাহান্রামের রক্ষক! তুমি প্রার্থনা কর যেন আল্লাহ তাআ'লা তাড়াতাড়ি আমাদের মৃত্যুদান করেন।” তখন তিনি উত্তরে বলবেনঃ “ না তোমরা আর মৃত্যুবরণ করবে, না এর থেকে বের হতে পারবে ।” হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “প্রকৃত জাহান্্রামী তো জাহান্রামে পড়েই থাকবে । সেখানে না তাদের মৃত্যু হবে, না তারা সুখের জীবন লাভ করবে । তবে এমন লোকও যেখানে তারা পুড়ে কয়লার মত হয়ে যাবে। অতঃপর শাফাআস্তে অনুমতির পরে তাদেরকে জাহান্রাম হতে বের করা হবে। তারপর তাদেরকে বেহেশতের ধারে বিক্ষপ্তভাবে ছড়িয়ে দেয়া হবে। জান্রীতীদেরকে বলা হবেঃ “তাদের উপর পানি ঢেলে দাও ।” তোমরা যেমন নদীর ধারে জমিতে বীজ অংকুরিত হতে দেখে থাকো | তেমনিভাবে তারা অংকুরিত হয়ে যাবে ।” একথা শুনে একটি লোক বলে উঠলোঃ “রাসূলুল্লাহ (সঃ) এমন উদাহরণ দিলেন যে, যেন তিনি কিছু দিন জঙ্গলে বসবাস করেছেন। ১ অন্য হাদীসে আছে যে, খুতবায় এই আয়াতটি পাঠ করার পর রাসূলুল্লাহ (সঃ) একথা বলেছিলেন। মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ যারা আল্লাহ্‌র নিকট উপস্থিত হবে মু'মিন অবস্থায় সৎকর্ম করে, তারা উচু প্রাসাদ বিশিষ্ট জান্রাত লাভ করবে । হযরত উবায়দা ইবনু সামিত (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “জান্রাতে একশ' টি প্রকোষ্ঠ রয়েছে প্রতিটি প্রকোষ্ঠের মাঝে ৩৩টা ব্যবধান রয়েছে যতটা ব্যবধান রয়েছে আসমান ও যমীনের মাঝে । সবচেয়ে উপরে রয়েছে জান্রাতুল ফিরদাউস। সেখান থেকে চারটি নহর প্রবাহিত হয়ে থাকে । ওর ছাদ হচ্ছে রহমানের (দয়াময় আল্লাহর) আরশ । তোমরা আল্লাহু তাআলার নিকট জান্রাতের জন্যে প্রার্থনা করলে জান্রাতুল ফিরদাউসের জন্যে প্রার্থনা করো । ২ ১.এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্থীয় মুসনাদে বর্ণনা করেছেন৷ ২. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) এবং ইমাম তিরমিযী (রহ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।