৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২৪৪ পারাঃ ১৬ তাদেরকে 'ফাসেক' নামে অভিহিত করলেন। আল্লাহ তাআ'লার পক্ষ থেকেও তাদের এই নামই নির্ধারিত হয়ে গেল। তাদেরকে স্বাভাবিকভাবে এ ময়দানেই বন্দী করে দেয়া হলো। এ মরুভূমিতেই তারা হতবুদ্ধি ও বিচলিতভাবে ফিরতে লাগলো । এ বন্দীর মাঝে তাদেরকে বরাবরই মেঘ দ্বারা ছায়া করা হয় এবং তাদের উপর মান্নাও সালওয়া অবতারিত হয়। তাদের কাপড় ছিড়তো না এবং ময়লাও হতো না। একটি চার কোণ বিশিষ্ট পাথর তাদের সাথে রাখা হয়েছিল। ওর উপর হযরত মুসা (আঃ) লাঠি মারলে তা হতে বারোটি প্রন্নুবণ প্রবাহিত হয়। প্রত্যেক কোণে তিনটি করে মোট বারোটি প্রপ্রবণ। এ লোকগুলি চলতে চলতে সামনে অগ্রসর হতো । তারপর কান্ত হয়ে পড়তো এবং বিশ্রাম গ্রহণ করতো । সকালে উঠে দেখতো যে, পাথরটি গতকাল যেখানে ছিল সেখানেই রয়েছে । হযরত ইবনু আব্বাস (রাঃ) এ হাদীসটি মারফু'রূপে বর্ণনা করেছেন। হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে এই রিওয়াইয়াতটি শুনে বলেনঃ “এতে যে রয়েছে যে, এ ফিরাউনী লোকটি হযরত মুসার (আঃ) পূর্ব দিনের হত্যার খবর প্রচার করেছিল, এটা বুঝে আসে না । কেননা, কিবতীর হত্যার সময় এ উপস্থিত ছিল না।” তার একথা শুনে হযরত ইবনু উমার (রাঃ) খুব রাগান্বিত হন এবং হযরত মুআর্শবয়ার (রাঃ) হাত ধরে হযরত সা'দ ইবনু মালিকের (রাঃ) নিকট নিয়ে যান এবং তাকে বলেনঃ “আপনার স্মরণ আছে কি যে, একদিন রাসূলুল্লাহ সেঃ) আমাদেরকে এ ব্যক্তির অবস্থা বর্ণনা করেছিলেন যে হযরত মুসার (আঃ) হত্যার রহস্য খুলে দিয়েছিল? বলুন তো, ওটা কিবানী ইসরাঈলের লোক ছিল, না ফিরাউনী ছিল?” হযরত সা'দ (রাঃ) উত্তরে বলেন, “বানী ইসরাঈলের এ লোকটির মুখে এ ফিরাউনী লোকটি শুনেছিল, তারপর সে গিয়ে শাসন কর্তৃপক্ষকে খবর দিয়েছিল । আর সে নিজেই তার সাক্ষী হয়েছিল।” ১ এই রিওয়াইয়াতটিই অন্যান্য কিতাবেও রয়েছে। হযরত ইবনু আব্বাসের (রাঃ) কালাম হতে খুব কম অংশই মারফু"রূপে বর্ণনা করা হয়েছে। খুব সম্ভব তিনি বানী ইসরাঈলের কারো নিকট হতে এ রিওয়াইয়াতটি নিয়ে থাকবেন। অথবা হয়তো তিনি হযরত কা'ব আহ্বার (রাঃ) হতেই এই রিওয়াই য়াতটি শুনে থাকবেন। আবার অন্য কারো নিকট থেকেও শুনে থাকতে পারেন। এ সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । আমি আমার উসতাদ ও শায়েখ হাফিয আবুল হাজ্জাদ মাযযী রেঃ) হতেও এটাই শুনেছি। ১. ইমাম নাসারী (রঃ) এটা সুনানে কুব্রায় বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।