৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ তাহা ২০ ২৪৩ পারাঃ ১৬ তাওবা করলো । আল্লাহ তাআ*লা তাদের তাওবা কবুল করলেন। যারা বাচলো তাদেরকেও ক্ষমা করা হলো এবং যারা নিহত হলো তাদেরকেও মাফ করা হলো। অতঃপর হযরত মুসা (আঃ) এখান হতে বায়তৃলমুকাদ্দাসের পথে গমন করেন। তাওরাতের ফলকটি তিনি সাথে নেন। তাদেরকে তিনি আল্লাহ্র আহকাম শুনিয়ে দেন। তা তাদের কাছে খুবই ভারীবোধ হয় এবং তারা পরিষ্কারভাবে তা অস্বীকার করে বসে । তখন একটি পাহাড়কে তাদের মাথার উপর উঠিয়ে খাড়া করে দেয়া হয়। ওটা সামিয়ানার মত তাদের মাথার উপর ছিল এবং তাদের মাথার উপর পড়ে যাওয়ার সদাভয় ছিল। তারা যখন তাওরাত গ্রহণ করে নিলো তখন পাহাড় সরে গেল। তারপর তাদেরকে নিয়ে তিনি পবিব্র ভূমিতে আগমন করেন। সেখানে এসে তিনি দেখতে পান যে, ওটা একটি বড় শক্তিশালী কওমের দখলে রয়েছে । তারা হযরত মুসাকে - (আঃ) অত্যন্ত কাপুরুষের মত বললোঃ “এখানে তো বড় শক্তিশালী কওম রয়েছে । তাদের সাথে মুকাবিলা করার শক্তি আমাদের নেই । তারা বেরিয়ে গেলে পর আমরা এঁ শহরে প্রবেশ করবো । তারা তো এইভাবে ভীরুতা প্রদর্শন করতে থাকে । আর ওদিকে আল্লাহ তাআ'লার এ উদ্ধত ও অবাধ্য লোকদের মধ্য হতে দুই ব্যক্তিকে হিদায়াত দান করেন। তারা শহর হতে বেরিয়ে এসে হযরত মুসার(আঃ) কওমের সাথে মিলিত হয় এবং তাদের বুঝাতে থাকে । তাদেরকে তারা বলেঃ “তোমরা তাদের দেহ ও সংখ্যা দেখে ভয় করো না। তারাবীর পুরুষ নয়। তাদের মন খুবই দুর্বল। তোমরা সামনে অগ্রসর হও । তাদের শহরের দরজায় তোমরা প্রবেশ করো, তোমরা অবশ্যই বিজয় লাভ করবে।” একথাও বলা হয়েছে যে, যে দু'টি লোক বানী ইসরাঈলকে বুঝাচ্ছিল এবং তাদের সাহসী করে তুলছিল তারা বানী ইসরাঈলেরই অন্তর্ভুক্ত ছিল এ সব ব্যাপারে আল্লাহ তাআ*লাই সবচেয়ে ভাল জানেন। তাদের এতো করে বুঝানো, আল্লাহ তাআপ্লার নির্দেশ এবং হযরত মুসার (আঃ) ওয়াদা সত্ত্বেও তারা কাপ্ুরুষতা পরিত্যাগ করলো না। বরং তারা স্পষ্টভাবে বলে দিলোঃ “যতক্ষণ পর্যস্ত এই লোকগুলি শহরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পা সামনে অগ্রসর হবো না । হে মুসা (আঃ)! তুমি ও তোমার প্রতিপালক গিয়ে যুদ্ধ কর।, আমরা এখানে বসে থাকছি।” হযরত মুসা (আঃ) আর ধৈর্য ধারণ করতে পারলেন না। এ কাপুরুষদের বিরুদ্ধে তার মুখ দিয়ে বদ দু'আ বেরিয়ে গেল এবং তিনি
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।