Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২৪২ পারাঃ ১৬ নিক্ষেপ করবই ।” তিনি তাই করলেন। তখন বানী ইসরাঈলের পূর্ণ বিশ্বাস হলো যে, আসলে ওটা মা'বুদ ছিল না। কাজেই তারা বড়ই লজ্জিত হয় এবং যে সব মুসলমান হযরত হারূণের আকীদার উপর ছিলেন তীরা ছাড়া সবাই হযরত মুসার (আঃ) নিকট ওজর পেশ করে বলতে লাগলোঃ “হে আল্লাহর নবী আঃ)! আল্লাহ তাআলার নিকট দুআ” করুন যেন তিনি আমাদের জন্যে তাওবার দরজা খুলে দেন। তিনি যা বলবেন আমরা তা-ই পালন করবো যাতে আমাদের এই কঠিন অপরাধ তিনি মার্জনা করে দেন।” হযরত মুসা (আঃ) বানী ইসরাঈলের এ দলের মধ্য হতে সত্তর জন লোককে বাছাই করে পৃথক করে নেন এবং তাওবার জন্যে নিয়ে যান। সেখানে যমীন ফেটে যায় এবং তার সমস্ত সঙ্গীকে ওর মধ্যে ফেলে দেয়া হয়। এতে হযরত মুসা (আঃ) অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন যে, তিনি বানী ইসরাঈলকে মুখ দেখাবেন কিরূপে? তিনি কান্নাকাটি করতে শুরু করেন এবং দুআ" করেনঃ “হে আল্লাহ! আপনি ইচ্ছা করলে ইতিপূর্বেই আমাকে ও এদের সবাইকে ধবংস করে দিতে পারতেন। আমাদের নির্বোধদের পাপের কারণে আমাদেরকে - আপনি ধ্বংস করবেন না।” হযরত মুসা (আঃ) তাদের বাহ্যিক দিক দেখছিলেন, কিন্তু আল্লাহ্‌র দৃষ্টি ছিল তাদের ভিতরের দিকে । তাদের মধ্যে এমন লোকও ছিল যারা বাহ্যিকভাবে ঈমান এনেছিল বটে, কিন্তু অন্তরে তারা এ বাছুরের মা"বুদ হওয়াকেই বিশ্বাস করছিল। এ মুনাফিকদের কারণেই : (আঃ) কান্রাকাটির কারণে আল্লাহর রহমত উলিয়ে উঠে । তিনি তাকে জবাবে বলেনঃ “আমার রহমত তো সবারই উপর ছেয়ে আছে কিন্তু আমি এটা ওদেরই নামে দান করে থাকি যারা মুত্তাকী ও খোদাভীরু | যারা ঈমান আনে । আর আমার এ রাসুলের (সঃ) আনুগত্য স্বীকার কর যার গুণাবলীর বর্ণনা তারা তাদের কিতাবে অর্থাৎ তাওরাত ও ইঞ্ীলে পেয়ে থাকে ।” তখন হযরত মুসা (আঃ) আরয করেনঃ “হে আমার প্রতিপালক! আমি তো আমার কওমের জন্যে এটা প্রার্থনা করলাম, আর আপনি উত্তরে বললেন যে, আপনার রহমত আপনি এ লোকদের উপর নাযিল করবেন যারা আগামীতে আসবে। তাহলে হে আল্লাহ! আপনি আমাকে এই রহমত প্রাপ্ত নবীর (সাঃ) উম্মতেরই . অন্তর্ভুক্ত করতেন!” বিশ্ব প্রতিপালক বললেনঃ “জেনে রেখো, এই লোকদের তাওবা কবুল হওয়ার পন্থা এই যে, তারা পরস্পর একে অপরকে হত্যা করতে শুরু করে দিবে। পুত্র পিতাকে দেখবে না এবং পিতা পুত্রকে ছাড়বে না।” বানী ইসরাঈল তা-ই করলো এবং যারা মুনাফিক ছিল তারাও সত্য অন্তরে

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।