Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২৪১ পারাঃ ১৬ গ্রহণ করতে পারি না। যদি সত্যই এটা মা'বৃদ হয় তবে আমরা এর বেআদবী করি কেন। আর যদি এটা মা*বুদ না হয় তবে হযরত মুসা (আঃ) ফিরে আসলেই প্রকৃত তথ্য উদঘাটিত হয়ে যাবে ।” অন্য একটি দল বললোঃ “এটা বাজে কথা এবং শয়তানী কাজ। আমরা এই বাজে কাজের উপর ঈমান আনতে পারি না। এটা আমাদের প্রতিপালকও নয় এবং এর উপর আমাদের ঈমানও নেই ।” আর একটি দুষ্টদল আন্তরিকভাবে ওটাকে মেনে নেয় এবং সামেরীর কথার উপর ঈমান আনে । কিন্তু বাহ্যিকভাবে তাকে মিথ্যা প্রতিপত্র করে । তৎক্ষণাৎ হযরত হারূণ (আঃ) তাদের সকলকেই একত্রিত করেন এবং বলেনঃ “হে লোক সকল! আল্লাহ তাআ'লার পক্ষ হতে তোমাদের উপর এটা একটা পরীক্ষা । তোমরা এই ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েছো কেন? তোমাদের প্রতিপালক ও মা'বুদ তো একমাত্র রহমান আল্লাহ) । তোমরা আমার আনুগত্য কর ও আমার কথা মেনে নাও ।” তারা বললোঃ হযরত মুসা (আঃ) ত্রিশ দিনের ওয়াদা করে গেলেন, আর আজ চল্লিশ দিন অতিক্রান্ত হতে চলেছে তবুও তিনি ফিরলেন না এর কারণ কি?” কোন কোন নির্বোধ লোক একথাও বলে ফেললো যে, তার প্রতিপালক ভুল করেছেন। এখন তিনি তার সন্ধানেই থাকবেন।” এদিকে দশটি রোযা পূর্ণ হওয়ার পর হযরত মুসা আঃ) আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার মর্যাদা লাভ করেন। তীকে বলা হলোঃ “তোমার এখানে আসার পর তোমার কওমের অবস্থা কি হয়েছে তার খবর রাখো কি (তারা যে পথন্রক্ট হয়ে গেছে)?” একথা শুনে হযরত মুসা আঃ) অত্যন্ত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ অবস্থায় ফিরে আসেন এবং কওমকে বহু কিছু বলেন ও শুনেন। ক্রোধে উন্মত্ত হয়ে তিনি তার ভাই হারূণের (আঃ) মাথার চুল ধরে টানতে থাকেন। তার ক্রোধ এতো বৃদ্ধি পায় যে, পুস্তিকাটিও হাত থেকে ফেলে দেন। তারপর প্রকৃত ব্যাপার অবগত হয়ে তিনি স্বীয় ভাই এর নিকট ওজর পেশ করেন এবং তার জন্যে ক্ষমা প্রার্থনা করেন। অতঃপর তিনি সামেরীকে সম্বোধন করে বলেনঃ “হে সামেরী! তুমি এ কাজ কেন করেছো?” উত্তরে সে বলেঃ “আল্লাহ্‌র প্রেরিত পুরুষের পায়ের নীচে থেকে এক মুষ্টি আমি উঠিয়ে নিয়েছিলাম । এ লোকগুলি ওটা চিনতে পারে নাই, আমি চিনে ছিলাম । আমি এ মুষ্টিই আগুনে নিক্ষেপ করেছিলাম । আমি এটাই পছন্দ করেছিলাম ।”' হযরত মুসা (আঃ) তখন তাকে বললেনঃ দূর হও । তোমার জীবদ্দশায় তোমার জন্যে এটাই রইলো যে, তুমি বলবেঃ আমি অস্পৃশ্য এবং তোমার জন্যে রইলো এক নিিষ্টকাল, তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না এবং তুমি তোমার সেই মা*বৃদের প্রতি লক্ষ্য কর যার পূজায় তুমি রত ছিলে, আমরা ওকে জ্বালিয়ে দিবই । অতঃপর ওকে বিক্ষিপ্ত করে সাগরে

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।