৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তাহা ২০ ২৪০ পারাঃ ১৬ কথা বলার সময় যেন আমার মুখ দিয়ে সুগন্ধ বের হয়।"' আল্লাহ তাআ'লা তখন তাকে বলেনঃ “তোমার কি এটা জানা নেই যে, রোযাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশ্ক আঙ্বারের চেয়েও বেশী সুগন্ধময়? তুমি আরো দশটি রোযা রেখে নাও, তার পরে আমার লাখে কথা বলো ।"এই নির্দেশ অনুযায়ী হযরত মুসা (আঃ) রোযা রাখতে শুরু করেন। তার কওমকে তিনি যে ব্রিশ দিনের কথা বলে এসেছিলেন তা যখন অতিক্রান্ত হয়ে গেল এবং তিনি ফিরলেন না তখন তারা চিন্তিত হয়ে পড়লো | হযরত হারূণ (আঃ) তাদের মধ্যে ভাষণ দান কালে বললেনঃ “তোমরা যখন মিসর হতে রওয়ানা হয়ে এসেছিলে তখন তোমাদের কাছে কিবতীদের টাকা পয়সা ছিল, কারো উপর খণ ছিল এবং কারো কারো কাছে তাদের আমানত ছিল। এগুলি তো আমরা তাদের ফিরিয়ে দিতে পারছি না। আবার এটাও আমরা সমীচীন মনে করছি না যে, ওগুলো আমাদের মালিকানায় থেকে যাবে । সুতরাং তোমরা একটি গভীর গর্ত খনন কর এবং তোমাদের কাছে তাদের যে সব আসবাবপত্র, অলংকার এবং সোনা রূপা রয়েছে সবগুলিই তাতে নিক্ষেপ কর। অতঃপর তাতে আগুন ধরিয়ে দাও ।” তার কথামতই কাজ করা হলো । তাদের সাথে সামেরী নামক একটি লোক ছিল। সে গায়-বাছুর পূজারীদের অন্তর্ভুক্ত ছিল। সে বানী ইসরাঈলের অন্তর্ভুক্ত ছিল কিন্তু সে বানী ইসরাঈলের প্রতিবেশী হওয়ায় এবং ফিরাউনের কওমের অন্তর্ভূক্ত না হওয়ায় এদের সাথে সেখান থেকে চলে এসেছিল। সে কোন একটা নিদর্শনের কিছুটা মুষ্টিতে উঠিয়ে নিয়েছিল।হযরত হারূণ (আঃ) তাকে বলেনঃ “হে সামেরী! তুমিও তোমার হাতের মধ্যকার ওটা এতে নিক্ষেপ করে দাও ।” সে উত্তরে বললোঃ “এটা তো রাসূলের (আঃ) নিদর্শনেরই এক মুষ্টি যার মাধ্যমে আমাদেরকে নদী পার করিয়ে নেয়া হয়েছিল। ভাল কথা, আমি এটাকেও নিক্ষেপ করছি এই শর্তে যে, আপনি আল্লাহ তাআ'লার নিকট দুআ" করবেন যেন এর দ্বারা আমি যা চাইবো তা-ই হয়ে যায়।” হযরত হারূণ দুআ" করলেন এবং সে ওটা গর্তে নিক্ষেপ করে দিলো এবং বললোঃ “আমি চাই যে, এর দ্বারা যেন একটি বাছুর সৃষ্ট হয়ে যায়।” মহান আল্লাহর ক্ষমতা বলে এ গর্তে যা ছিল তা একটা বাছুরের (গো-বৎসের) আকার বিশিষ্ট হয়ে যায়। ওর ভিতর ছিল 28 দিয়ে বেরিয়ে যেতো । ফলে একটা শব্দ হতো । বানী ইসরাঈল তাকে জিজ্ঞেস করলোঃ হে সামেরী! এটা কি?” এ বেঈমান উত্তরে বললোঃ “এটাই তোমাদের সবারই প্রতিপালক । কিন্তু হযরত মুসা (আঃ) পথ ভূলে গেছেন এবং অন্য জায়গায় প্রতিপালকের সন্ধানে চলে গেছেন।” তার এই কাজ ও উক্তি বানী ইসরাঈলকে কয়েকটি ভাগে বিভক্ত করে দেয়। একটি দল বললোঃ “হযরত মুসা (আঃ) ফিরে না আসা পর্যন্ত আমরা এ ব্যাপারে কোন সিদ্ধান্ত
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।