৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২৩৯ পারাঃ ১৬ পড়ে । তখন তারা হতবুদ্ধি হয়ে বলেঃ “আপনার উপর আল্লাহ্র যে নির্দেশ রয়েছে তা পালন করুন! আল্লাহ মিথ্যাবাদী নন এবং আপনিও না।” হযরত মুসা আঃ) বলেনঃ “আল্লাহ তাআ'লা তো আমাকে নির্দেশ দিয়েছেনঃ “যখন তুমি নদীর তীরে পৌঁছবে তখন সে তোমার জন্যে বারোটি রাস্তা করে দেবে, তখন তোমরা এ রাস্তাগুলি ধরে পার হয়ে যাবে ।” তৎক্ষণাৎ তার লাঠির আঘাত করার হুকুমের কথা স্মরণ হয়ে যায়। সুতরাং তিনি লাঠির আঘাত করেন। এদিকে ফিরাউনের সেনাবাহিনীর প্রথমাংশে বানী ইসরাঈলের শেষাংশের কাছে পৌঁছেই গিয়েছিল। এমতাবস্থায় নদীর এ্পথগুলি প্রকাশিত হয়ে পড়ে । হযরত মুসা (আঃ) তার লোকজনসহ নিরাপদে নদী পার হয়ে যান। যখন তীরা পার হয়ে গেলেন তখন ফিরাউনও তার লোক লক্করসহ এ পথগুলি দিয়ে যেতে শুরু করে । যখন তারা সবাই নেমে পড়েছে তখনই নদী আল্লাহর নির্দেশক্রমে পরস্পর মিলিত হয়ে যায়। ফলে তারা সবাই: নদীতে নিমজ্জিত হয়! বানী ইসরাঈল ঘটনাটি স্বচক্ষে দেখছিল। তথাপি তারা বলেঃ“হে আল্লাহ্র রাসূল (আঃ)! ফিরাউন মরলো কি না তা আমরা কি করে জানবো?” হযরত মুসা আঃ) আল্লাহ তাআ'লার নিকট প্রার্থনা করলেন, ফলে নদী ফিরাউনের মৃত দেহ তীরে নিক্ষেপ করলো । তা দেখে তার মৃত্যু সম্পর্কে বানী ইসরাঈলের দৃঢ় বিশ্বাস হলো। তারা বুঝতে পারলো যে, ফিরাউন তার লোক-লক্করসহ ধ্বংস হয়ে গেছে । অতঃপর হযরত মুসা (আঃ) সেখান থেকে যাত্রা শুরু করেন। পথে তিনি দেখতে পান যে, একটি সম্প্রদায় মুর্তি পূজায় মেতে গেছে। তখন বানী ইসরাঈল হযরত মুসাকে (আঃ) বলেঃ “হে আল্লাহর রাসূল আঃ)! আমাদের জন্যেও এ ধরনের কোন মা*বুদ নির্ধারণ করে দিন!” হযরত মুসা (আঃ) তখন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে বলেনঃ “তোমরা বড়ই অজ্ঞ লোক (শেষ পর্যন্ত) ।” “তোমরা এতো বড় নিদর্শন দেখলে এবং এরপ গুরুত্বপূর্ণ ঘটনা শুনলে তথাপি এখন পর্ষ্ত না উপদেশ ও শিক্ষা গ্রহণ করলে, না লজ্জিত হলে ।” এখান থেকে সামনে আরো কিছু দূর অগ্রসর হয়ে তারা এক মঞ্জিলে অবস্থান করলেন এবং সেখানে তার ভাই হারূণকে (আঃ) নিজের স্থলাভিষিক্ত করে কওমকে বললেনঃ “আমার ফিরে আগা পর্ষ্ত তোমরা এঁর আনুগত্য করবে । আমি আমার প্রতিপালকের নিকট যাচ্ছি। তার সাথে ত্রিশ দিনের প্রতিশ্রুতি রয়েছে।” অতঃপর হযরত মূসা (আঃ) স্বীয় কওম হতে পৃথক হয়ে ওয়াদার স্থানে পৌঁছে যান এবং ব্রিশ দিন রাত্রির রোযা পূর্ণ করতঃ স্থীয় প্রতিপালকের সাথে কথা বলার আকাংখা করেন। কিন্তু মনে করলেন যে, রোযা রাখার কারণে মুখ দিয়ে হয়তো, গন্ধ বের হচ্ছে, তাই অল্প কিছু ঘাস নিয়ে চর্বন করেন। আল্লাহ তাআ'লা জানা সত্তেও তাকে জিজ্ঞেস করেনঃ “তুমি এরূপ করলে কেন?” তিনি জবাবে বলেনঃ “শুধু এই কারণে যে, আপনার সাথে
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।