৬//৬/.00119161/810-00া) সুরাঃ তা-হা ২০ ২৩৮ পারাঃ ১৬ ফিরাউনও তীর এ অবস্থা লক্ষ্য করছিল। কিন্তু তার ধারণা হয়েছিল যে, পালিত পুত্রের পক্ষপাতিত্বের কারণেই তার এ অবস্থা হয়েছে। এখানে বিফল মনোরথ হয়ে ফিরাউন বেঈমানীর উপর কোমর কষে নেয়। মহান আল্লাহর পক্ষ হতে হযরত মুসার (আঃ) হাতে আরো বহু মু'জিযা . প্রকাশ পায়। যখনই কোন বিপদে পড়তো তখনই ফিরাউন হতবুদ্ধি হয়ে বিনীতভাবে হযরত মুসার (আঃ) কাছে আবেদন করতোঃ “হে মূসা (আঃ)! যদি এই বিপদ দূর হয়ে যায় তবে আমি বানী ইসরাঈলকে তোমাদের সাথে পাঠিয়ে দিবো ।” কিন্তু যখনই' বিপদ কেটে যেতো তখনই সে আবার অস্বীকার করে বসতো এবং ওদ্ধত্যপণা শুরু করে দিতো । আর বলতোঃ “হে মুসা (আঃ)! তোমার প্রতিপালক কি এ ছাড়া বেশী কিছু আর করতে পারে?” সুতরাংতার উপর তৃফান আসলো, ফড়িং আসলো, উকুন আসলো, ব্যাঙ আসলো, রক্ত আসলো এবং আরো বহু নিদর্শন সে স্বচক্ষে দেখলো । যখনই বিপদ আসে তখনই সে হযরত মুসার (আঃ) কাছে দৌঁড়িয়ে যায় এবং ওয়াদা করে । আর যখনই বিপদ দূর হয়ে যায় তখনই সে আবার ষড়যন্ত্র করতে শুরু করে । অবশেষে আল্লাহ তাআ'লার নির্দেশ আসেঃ “হে মুসা (আঃ)! বানী ইসরাঈলকে এখান থেকে বের করে নিয়ে যাও ।”এই নির্দেশ অনুযায়ী হযরত মুসা আঃ) রাতারাতিই বানী ইসরাঈলকে নিয়ে রওয়ানা হয়ে যান। সকালে ফিরাউনের লোকেরা দেখতে পায় যে, রাত্রেই সমস্ত বানী ইসরাঈল পালিয়ে গিয়েছে । তারা ফিরাউনকে খবর দেয়। সে সারা দেশে নির্দেশনামা পাঠিয়ে চতুর্দিক থেকে সৈন্য একত্রিত করে এবং বিরাট দল নিয়ে বানী ইসরাঈলের পশ্চাদ্ধাবন করে । পথে যে নদী পড়ে তার প্রতি মহান আল্লাহর ওয়াহী প্রেরণ করেনঃ “যখন আমার বান্দা মুসার (আঃ) লাঠি তোমার উপর পড়বে তখন তুমি তাদের জন্যে পথ করে দিয়ো । তোমার মধ্যে যেন বারোটি পথ হয়ে যায়, যাতে বানী ইসরাঈলের বারোটি গোত্র তাদের জন্যে পৃথক পৃথক পথ পেয়ে যায়। অতঃপর যখন তারা পার হয়ে যাবে এবং ফিরাউন তার লোকলস্করসহ এসে পড়বে তখন তুমি মিলে যাবে এবং ফিরাউন ও তার লোকদের একজনকেও ডুবে যাওয়া থেকে রক্ষা করবে না।” হযরত মুসা (আঃ) তীর লোকজনসহ নদীর তীরে পৌঁছে দেখেন যে, ওটা তরঙ্গায়িত হচ্ছে, পানি ঘুরপাক খাচ্ছে এবং ভীষণ গর্জন করছে। এতে হয়রত মুসা (আঃ) হতবুদ্ধি হয়ে পড়েন এবং তাতে লাঠির আঘাত করতে ভুলে যান। এদিকে নদী এই ভেবে উদ্ধিগ্ন হয়ে পড়ে যে, হয়তো হযরত মুসা (আঃ) কোন অংশে লাঠির আঘাত করবেন, আর সে হয়তো খরব রাখবে না, ফলে সে আল্লাহর অবাধ্যাচরণের কারণে তার শাস্তির কবলে পতিত হয়ে যাবে। ইতিমধ্যে ফিরাউন তার লোক লস্করসহ বানী ইসরাঈলের নিকটবর্তী হয়ে
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।