Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) _সুরাঃ তা-হা ২০ ২৩৭ পারাঃ ১৬ সুতরাং ফিরাউনের লোকেরা এই চেষ্টায় উঠে পড়ে লেগে গেল। দেশের সর্বস্থান হতে যাদুকরদেরকে অতি মর্যাদার সাথে ডেকে এনে একত্রিত করলো । তারা জিজ্ঞেস করলোঃ “এদের যাদু কি প্রকারের?” ফিরাউনের লোকেরা উত্তরে বললোঃ লাঠি সাপ হয়ে যাওয়া ইত্যাদি ।” যাদুকররা তখন বললোঃ “তাতে কি হলোঃ আমরা লাঠির দড়িগুলিকে এমন সাপ বানিয়ে দেবো যার মুকাবিলা ভূ-পৃষ্ঠের কেউই করতে পারে না। কিন্তু আমাদের জন্যে পুরস্কার নির্ধারণ করতে হবে।” ফিরাউন তাদেরকে কথা দিয়ে বললোঃ “পুরস্কার কি আমি তোমাদেরকে বিশিষ্ট সভাষদবর্গের অন্তর্ভুক্ত করে নেবো । আর তোমরা যা চাইবে তাই দেবো ।” সুতরাং তারা ঘোষণা করে দিলোঃ “ঈদের দিন কিছু বেলা হলে অমুক জায়গায় মুকাবিলা হবে ।” বর্ণিত আছে যে, তাদের এ ঈদের দিন ছিল আশুরার দিন (১০ই মুহররম) | এদিন লোকেরা সকাল সকালই প্রতিযোগিতার মাঠে পৌঁছে গেল। কে হারে ও জিতে তা তারা স্বচক্ষে দেখতে চায়। তারা বলেঃ “আমাদের যাদুকররা পূর্ণ অভিজ্ঞ। সুতরাং তারা জয়যুক্ত হবেই এবং আমরা তাদেরকেই মানবো ।” আবার মাঝে মাঝে তারা উপহাস করে বলেঃ “দেখা যাক, এই দু'জন যাদুকরই যদি বিজয়ী হয়ে যায় তবে আমরা তাদেরই অনুগত হয়ে যাবো ।” ময়দানে এসে যাদুকররা হযরত মুসাকে (আঃ) বললোঃ “তোমরাই প্রথমে তোমাদের যাদু প্রকাশ করবে, না আমরা?” উত্তরে হযরত মুসা (আঃ) বললেনঃ “তোমরাই প্রথমে শুরু কর।” তখন তারা তাদের লাঠি ও দড়িগুলি মাঠে নিক্ষেপ করলো । ওগুলি সাপ হয়ে গিয়ে আল্লাহর নবীদের দিকে ধাবিত হলো । এ দেখে ভয়ে তারা পিছনে সরতে শুর করলেন। তৎক্ষণাৎ হযরত মুসার (আঃ) কাছে আল্লাহর ওয়াহী আসলোঃ “তুমি তোমার লাঠিটি মাটিতে নিক্ষেপ কর।” তিনি তাই করলেন। তখন ওটা এক ভয়াবহ বিরাট অজগর হয়ে গিয়ে তাদের সমস্ত সাপকে গ্রাস করে ফেললো । এ দেখে যাদুকররা বুঝে নিলো যে, এটা যাদু নয়। বরং আল্লাহ তাআলার পক্ষ হতে এটা একটা নিদর্শন। সুতরাং তারা সবাই ঈমান আনলো এবং ঘোষণা করে দিলোঃ “আমরা মুসা (আঃ) ও হারূণের (আঃ) প্রতিপালকের উপর ঈমান আনলাম। আমরা এই দুই ভাই এর নুবওয়াতকে স্বীকার করে নিলাম ৷ আমরা আমাদের অতীতের পাপকার্ষ হতে তাওবা করলাম।” এর ফলে ফিরাউন ও তার লোকদের কোমর ভেঙ্গে গেল। লজ্জায় তাদের মুখ কালো হয়ে গেল। অপমানিত হয়ে তাদের মুখে কথা সরলো না। এদিকে তো এই হলো, আর এ দিকে ফিরাউনের স্ত্রী, যিনি হযরত মুসাকে (আঃ) নিজের পুত্ররূপে লালন পালন করেছিলেন, অত্যন্ত চিন্তিতা হয়ে পড়েছিলেন এবং আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছিলেন যে, তিনি যেন স্থীয় নবীদ্বয়কে জয়যুক্ত করেন।

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।