Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২৩৬ পারাঃ ১৬ জিহ্বার জড়তা দূর করার প্রার্থনা জানান । তীর এই প্রার্থনাও কবুল করা হয়। তারপর তিনি তার ভাই হারূণের (আঃ) সহায়তা লাভ ও নুবওয়াত প্রাপ্তির জন্যে মহান আল্লাহর নিকট দুআ" করেন। তার এই দুআ'ও মঞ্জুর করা হয়। অতঃপর তিনি লাঠি নিয়ে মিসরের বাদশাহ ফিরাউনের নিকট গমন করেন। এদিকে হযরত হারূণের (আঃ) কাছে ওয়াহী আসেঃ “তুমি তোমার ভাই মূসার (আঃ) কাজে সহায়তা কর এবং তার সঙ্গী হয়ে যাও” এই নির্দেশ অনুযায়ী তীরা দু'ভাই মিলিত হয়ে ফিরাউনের দরবারে উপস্থিত হন। তার কাছে তীদের প্রবেশের অনুমতি চাওয়া হলে বহু-বিলম্বে তারা অনুমতি প্রাপ্ত হন। তারা তার কাছে প্রবেশ করে তাকে বলেনঃ “আমরা আল্লাহ তাআলার রাসূলরূপে তোমার নিকট আগমন করেছি ।” তারপর তাদের মধ্যে যে প্রশ্ন ও উত্তরের আদান-প্রদান হয় তা কুরআন কারীমে বিদ্যমান রয়েছে। ফিরাউন তাদেরকে জিজ্ঞেস করলোঃ “আচ্ছা বলতো, তোমরা চাও কি?” এরপর সে হযরত মুসাকে (আঃ) তীর কিবতীকে হত্যার ঘটনাটি স্মরণ করিয়ে দিলো । এর যে ওজর তিনি পেশ করলেন তা কুরআন কারীমে বর্ণিত হয়েছে। অতঃপর তারা বললেনঃ “আমরা চাই যে, তুমি আল্লাহ তাআ'লার উপর ঈমান আলবে এবং আমাদের সাথে বানী ইসরাঈলকে পাঠিয়ে দেবে।” ফিরাউন এটা অস্বীকার করলো এবং বললোঃ “যদি তোমরা সত্যবাদী হও তবে কোন মু'জিযা' প্রদর্শন কর। হযরত মুসা (আঃ) তৎক্ষণাৎ তার লাঠি ফেলে দেন ওটা মাটিতে পড়া মাত্রই এক বিরাট ভয়াবহ অজগর সাপ হয়ে গিয়ে হা করতঃ ফিরাউনের দিকে ধাবিত হয়। ফিরাউন ভীত সন্ত্রস্ত হয়ে সিংহাসন হতে লাফিয়ে পড়ে এবং পালাতে পালাতে অনুনয় বিনয়ের সুরে হযরত মুসাকে (আঃ) সম্বোধন করে বলেঃ “হে মুসা (আঃ)! তোমাকে আল্লাহ্‌র দোহাই দিয়ে বলছি, এটাকে ধরে নাও ।” হযরত মুসা আঃ) তাতে হাত লাগানো মাত্রই ওটা পূর্ব অবস্থায় ফিরে আসে । অতঃপর তিনি স্বীয় হাতটি বুকের দিকে প্রবেশ করিয়ে তা বের করলেন। তৎক্ষণাৎ তা কোন রোগের দাগ ছাড়াই উজ্জুলরূপে প্রকাশ পায়। তা দেখে ফিরাউন হতভম্ব হয়ে যায়। আবার তিনি হাত ঢুকিয়ে দিয়ে বের করলে তা আসল অবস্থায় ফিরে আসে। তখন ফিরাউন তার সভাষদবর্গকে বলেঃ “তোমরা তো দেখতেই পেলে যে, এরা দু'জন যাদুকর । যাদুর জোরে তারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়ে দেশকে দখল করে নেবে এবং তোমাদেরকে ধ্বংস করে ফেলবে ।” অতঃপর সে তাদের দু'জনকে বললোঃ “আমরা তোমাদের নুবওয়াত স্বীকার করছি না এবং তোমাদের দাবী দাওয়াও পূর্ণ করতে সম্মত নই । বরং আমরা আমাদের যাদুকরদেরকে তোমাদের সাথে মুকাবিলা করার জন্যে আহ্বান করছি, যারা তোমাদের উপর জয়যুক্ত হয়ে যাবে ।””

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।