Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২৩৪ পারাঃ ১৬ কেটে নিকট রাস্তা দিয়ে এসে হযরত মুসাকে (আঃ) এ খবর অবহিত করে। হে ইবনু জুবাইর (রঃ)! এটা তো ছিল পঞ্চম ফিৎনা। এ খবর শোনা মাত্রই হযরত মুসা (আঃ) মিসর ছেড়ে মাদইয়ানের পথে যাত্রা শুরু করে দেন। না তিনি কখনো পদবুজে চলেছেন, না কখনো কোন বিপদে পড়েছেন। শাহজাদাদের মত অতি আদরে লালিত পালিত হয়েছেন। এই পথও ছিল তার অজানা | কোন দিন তার সফরের কোন সুযোগ আসেনি । মহান আল্লাহর তিনি চলতে লাগলেন । অবশেষে তিনি মাদ ইয়ানের সীমান্তে পৌঁছে যান। সেখানে তিনি দেখতে পান যে, লোকেরা তাদের জন্তু গুলিকে পানি পান করাচ্ছে । তিনি আরো দেখেন যে, দু'টি মেয়ে তাদের পশুগুলিকে ধরে দাড়িয়ে আছে। তাদেরকে তিনি জিজ্ঞেস করলেনঃ “লোকগুলির সাথে তোমরাও তোমাদের পশুগুলিকে পানি পান করাচ্ছ না কেনঃ কি জন্যে দূর দাড়িয়ে থেকে পশুগুলিকে পানি পানে বিরত রেখেছো?”তারা উত্তরে বললোঃ “এই ভীড় ঠেলে পশুগ্ুলিকে পানি পান করানো আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। লোকেরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে গেলে আমরা আমাদের পশুগুলিকে পানি পান করিয়ে থাকি।” হযরত মুসা (আঃ) তখন সামনে অগ্রসর হয়ে তাদের জন্ত্গুলিকে পানি পান করিয়ে দেন। তিনি খুব শক্তিশালী লোক ছিলেন বলে সবারই আগে তাদের পশুগুলিকে পানি পান করিয়ে দেন। মেয়ে দু'টি তাদের বকরিগুলি নিয়ে তাদের বাড়ীর পথে রওয়ানা হয়ে যায়। হযরত মূসা (আঃ) একটি গাছের ছায়ায় বসে পড়েন। বসে বসে তিনি আল্লাহ তাআ"লার নিকট প্রার্থনা করেনঃ“হে আল্লাহ! আমি আপনার সর্বপ্রকারের করুণার মুখাপেক্ষী ৷” মেয়ে দু'টি বাড়ী পৌঁছলে তাদের পিতা তাদেরকে জিজ্ঞেস করেনঃ “আজকে তোমরা সময়ের পূর্বে কি করে আসতে পারলে এবং বকরিগুলিকেও তো পেট ভর্তি মনে হচ্ছে?” তারা উত্তরে ঘটনাটি খুলে বললো । তিনি বললেনঃ “তোমাদের একজন এখনই গিয়ে লোকটিকে আমার কাছে ডেকে নিয়ে এসো ।” মেয়েটি গিয়ে হযরত মুসাকে (আঃ) তার আব্বার কাছে ডেকে নিয়ে আসে । তাদের পিতা হযরত শুআ'ইব (আঃ) হযরত মুসাকে (আঃ) শুনে হযরত শুআ*ইব (আঃ) তাকে বলেনঃ “এখন কোন ভয়ের কারণ নেই । তুমি অত্যাচারীদের হাত হতে রক্ষা পেয়েছো । আমরা ফিরাউনের প্রজা নই এবং আমাদের উপর তার কোন অধিকারও নেই ।” তৎক্ষণাৎ একটি মেয়ে তার পিতাকে বলে উঠলোঃ “আব্বা! তিনি আমাদের কাজ কুরে দিয়েছেন । তিনি খুব শক্তিশালী লোক এবং বড়ই বিশ্বস্তও বটে । যদি তাকে আমাদের

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।