Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.03012161/১10.00]া) সুরাঃ তাহা ২০ ২৩৩ পারাঃ ১৬ জনগণের এটা জানা ছিল যে, হযরত মুসা (আঃ) বানী ইসরাঈলের পক্ষপাতিত্ব করে থাকেন। তবে তারা এতো দিন পর্যন্ত এর কারণ এটাই বুঝে আসছিল যে, তিনি বানী ইসরাঈলের মধ্যে দুধ পান করেছেন বলেই তাদের পরক্ষ জম্পলম্বন করে থাকেন। প্রকৃত রহস্যের অবগতি শুধু তীর মায়েরই ছিল। আর খুব সম্ভব, মহান আল্লাহ হযরত মুসাকেও (আঃ) এটা জানিয়েছিলেন । মৃতদেহ দেখেই হযরত মুসা (আঃ) কেপে ওঠেন এবং তিনি বুঝে নেন যে, এটা শয়তানী কাজ । সে তো বিভ্রান্তকারী ও প্রকাশ্য শত্রু । তারপর তিনি আল্লাহ তাআ*লার নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলেনঃ “হে আল্লাহ! আমি তাকে ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল ও দয়ালু। যেহেতু ওটা হত্যার ব্যাপার ছিল সেহেতু তিনি ভীত-সন্ত্স্ত হয়ে পড়েন। তিনি সদা সজাগ দৃষ্টি রাখেন যে, না জানি কখন রহস্য উদঘাটিত হয়ে পড়ে । এদিকে ফিরাউনের কাছে অভিযোগ পেশ করা হয় যে, বানী ইসরাঈলের কোন লোক একজন কিবতীকে হত্যা করেছে। ফিরাউন হুকুম জারী করে দিলোঃ “ঘটনাটি পূর্ণরূপে তদন্ত কর এবং হত্যাকারীকে অনুসন্ধান করে ধরে আনো এবং সাক্ষীও হাজির কর। অপরাধ প্রমাণিত হয়ে গেলে তাকেও হত্যা করে ফেলো ।” পুলিশরা যথারীতি. তল্লাশী চালাতে থাকলো । কিন্তু হত্যাকারীর কোন সন্ধান পাওয়া গেল না। ঘটনাক্রমে পরের দিনও হযরত মুসা (আঃ) কোথাও যাচ্ছিলেন। দেখেন যে, গতকল্য যে ইসরাঈলীকে তিনি রক্ষা করেছিলেন তার সাথেই আর একজন কিবতীর ঝগড়া হচ্ছে । হযরত মুসাকে (আঃ) দেখা মাত্রই তার কাছে সে ফরিয়াদ করে । কিন্তু সে অনুভব করে যে, সম্ভবতঃ হযরত মুসা (আঃ) তার গতকল্যের কাজে লত্জিত আছেন। তাকেও তার এই বারবার ঝগড়া এবং বারবার ফরিয়াদ করন খারাপ লাগলো । তাই তিনি লক্ষ্য করে বললেনঃ “তুমিই খুব দুষ্ট লোক এবং বড়ই ঝগড়াটে ।”' একথা বলে তিনি কিবতীকে ধরার ইচ্ছা করলেন। কিন্তু এ কাপুরুষ ইসরাঈলী লোকটি মনে করলো যে, তিনি তার উপর অসম্তৃষ্ট আছেন, কাজেই তাকেই হয়তো ধরতে আসছেন । অথচ ওটা ছিল তার সম্পর্ণভীরুতা মূলক ধারণা । তিনি তো এ ফিরাউনীকেও ধরতে চাচ্ছিলেন। এবং তাকে বাচাবার ইচ্ছা করছিলেন! কিন্তু সন্ত্রাসের অবস্থায় এ ইসরাঈলীর মুখ দিয়ে বেরিয়ে পড়লোঃ “হে মুসা (আঃ)! যেমন আপনি গতকল্য একটি লোককে মেরে ফেলেছিলেন। তেমনই কি আজ আমাকেও মেরে ফেলতে চান?” একথা শুনে এ কিতবী তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় এবংপুলিশকে এ খবর দিয়ে দেয়। ফিরাউনও ঘটনাটি জানতে পারে। তৎক্ষণাৎ সে জল্লাদদেরকে হুকুম দেয়ঃ “মৃসাকে (আঃ) ধরে হত্যা করে দাও ।” তারা তখন হযরত মুসার (আঃ) খোজে ছুটে পড়ে । এদিকে একজন বানী ইসরাঈল রাস্তা

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।