Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ তা-হা ২০ ২৩২ পারাঃ ১৬ আসা হলো । বেগম নিজেও বহু উপহার-উপটোৌকন পেশ করলেন এবং বড় আনন্দোৎসবের ব্যবস্থা করা হলো তারপর বেগম সাহেবা বলতে লাগলেনঃ “আমি নিজেই একে বাদশাহর নিকট নিয়ে যাচ্ছি। তিনিও পুরস্কার ও উপটৌকন দিবেন।” একথা বলে তিনি শিশুকে ফিরাউনের কাছে নিয়ে গেলেন এবং তার কোলে বসিয়ে দিলেন। হযরত মুসা (আঃ) তার দাড়ী ধরে জোরে টানতে লাগলেন। এতে সে ভারী অমঙ্গলের আশংকা করলো । তার সভাষদবর্গ বলতে শুরু করলোঃ “এটা যে এ ছেলেই হবে এতে বিস্ময়ের কিছুই নেই। সুতরাং আপনি এখনই তাকে হত্যা করার নির্দেশ দিন।” হে ইবনু জুবাইর (রঃ)! এটা ছিল চতুর্থ ফিতনা । বেগম ব্যাকুল হয়ে ফিরাউনকে বললেনঃ “হে বাদশাহ! আপনি কি ইচ্ছা করছেন? আপনি তো এই শিশু আমাকে দান করে দিয়েছেন এবং আমি একে নিজের পুত্র বানিয়েও নিয়েছি?" ফিরাউন বললোঃ “তোমার কথা সত্য বটে, কিন্তু তুমি তো স্বচক্ষে দেখলে যে, সে আসা মাত্রই আমার দাড়ী ধরে নিয়ে আমাকে খাটো করে দিয়েছে? এই যেন আমার পতন ঘটাবে এবং আমাকে ধ্বংস করে দেবে?” বেগম সাহেবা উত্তরে বললেনঃ “দেখুন বাদশাহ! এ শিশুর এসবের কোন জ্ঞান বুদ্ধি আছে কি? পরীক্ষা করে দেখুন, তার সামনে জুলন্ত আগুনের একটি অঙ্গার এবং এক খণ্ড উজ্জুল মুক্তা রেখে দিন। দেখা যাক কোন্টা সে উঠিয়ে নেয়। যদি আগুনের অঙ্গার উঠায় তবে জানবেন যে, তার জ্ঞানবুদ্ধি নেই! আর যদি মুক্তা উঠিয়ে নেয় তবে বুঝতে হবে যে, তার বুদ্ধি বিবেক আছে। সুতরাং যদি সে আগুনের অঙ্গারই ধারণ করে তবে আপনার দাড়ি ধারণ করায় এতো দীর্ঘ ধারণা করতঃ তার প্রাণ নাশের সিদ্ধান্ত গ্রহণ করা কি বুদ্ধিমানের কাজ হবে?” তা-ই করা হলো দু'টি জিনিস তার সামনে রেখে দেয়া হলো । তিনি জুলন্ত অঙ্গারই উঠিয়ে নিলেন। হাত পুড়ে যাওয়ার ভয়ে সাথে সাথে তা তার হাত থেকে নেয়া হলো । এ দেখে ফিরাউনের ক্রোধাগ্রি প্রশমিত হয়ে গেল। এবং মত পরিবর্তন করলো । সত্য ব্যাপার তো এটাই যে, মহান আল্লাহ যে কাজ করার ইচ্ছা করেন তার সর্বপ্রকারের উপকরণ প্রস্তুত হয়েই যায়। হযরত মুসা (আঃ) ফিরাউনের দরবারে তার খাস মহলে তার স্ত্রীর ক্রোড়েই লালিত পালিত হয়ে থাকেন। অতঃপর তিনি প্রাপ্ত বয়সে পৌঁছে যান। তার কারণে বানী ইসরাঈলের উপর ফিরাউনের যে অত্যাচার ও উতপীড়ন চলতো তা কমে যায়। সবাই বেশ নিরাপদেই বসবাস করছিল । একদা হযরত মুসা (আঃ) কোথাও যাচ্ছিলেন। পথে দেখেন যে, একজন কিবতী (ফিরাউনী) ও বানী ইসরাঈলের একটি লোকের মধ্যে লড়াই বেধে গেছে । ইসরাঈলী লোকটি ফিরাউনীর বিরুদ্ধে তার কাছে অভিযোগ করে । তার ভীষণ রাগ হয়ে যায়। কেননা, এ সময় ফিরাউনী ইসরাঈলীকে ঘায়েল করে ফেলেছিল । তিনি ফিরাউনীকে এক ঘুষি মারেন। সাথে সাথে সে মারা যায়। সাধারণভাবে

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।