৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২৩১ পারাঃ ১৬ করেন এবং তিনি ঝট করে বলে ওঠেনঃ “আপনারা কি এটুকুও বুঝেন না যে, এমন কোন হতভাগ্য নেই যে এই শিশুর শুভাকাংখায় বা লালন পালনে কোন ব্রটি করতে পারে? কেননা, এই শিশু তো আমাদের বেগমের অত্যন্ত প্রিয় পাত্র। সৃতরাৎ কে চাবে না যে, শিশুটি তার বাড়ীতে প্রতিপালিত হোক এবং তার বাড়ী উপটৌকন ও পুরস্কারে পরিপূর্ণ হয়ে যাক?" তীর এ কথা শুনে সবাই বুঝে নিলো এবং তাঁকে বললোঃ “তাহলে বল, কোন ধাত্রীর কথা তুমি বলতে চাচ্ছ?” তিনি বললেনঃ জঙ্ছা জামি পথই লিয়ে আসছি" দৌড়িয়ে তিনি তার মায়ের কাছে গেলেন এবং তাকে সুসংবাদ শুনালেন। মা তখন বড় আগ্রহ ও আশা নিয়ে আসলেন এবং নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে মুখে দুধ দিলেন। শিশু পেট পুরে দূধ পান করলেন। তৎক্ষণাৎ রাজ প্রাসাদে সুসংবাদ পৌঁছানো হলো । বেগম নির্দেশ দিলেনঃ “এখনই এ ধাত্রী ও শিশুকে আমার নিকট নিয়ে এসো ।” যখন মাতা ও শিশু তার কাছে পৌঁছলেন তখন তিনি তার সামনে দুধ পান করালেন। যখন তিনি দেখলেন যে, শিশু ভালভাবে দুধ পান করছে তখন তিনি অত্যন্ত খুশী হলেন এবং বলতে লাগলেনঃ “হে ধাত্রী আম্মা! এই শিশুর প্রতি আমার এতো ভালবাসা রয়েছে যা দুনিয়ার অন্য কোন কিছুর উপর নেই। তুমি এই রাজপ্রাসাদেই অবস্থান কর এবং শিশুকে প্রতিপালন করতে থাকো ।” কিন্তু হযরত মুসার (আঃ) মায়ের সামনে আল্লাহ তাআ'লার ওয়াদা ছিল এবং তার ওয়াদার প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল। এই জন্যে তিনি কিছুক্ষণ নীরব থাকলেন। অতঃপর বললেনঃ “আমি বাড়ীঘর ও ছেলে মেয়ে ছেড়ে এখানে থাকবো এটা সম্ভব নয়। আপনি ইচ্ছা করলে শিশুটিকে আমার কাছে সমর্পণ করে দিন। আমি তাকে বাড়ী নিয়ে যাচ্ছি এবং তার লালন পালনের ব্যাপারে মোটেই ক্রটি করবো না।” বেগম সাহেবা বাধ্য হয়ে তার একথা মেনে নিলেন। সুতরাং হযরত মূসার (আঃ) মাতা সেই দিনই আনন্দিত চিত্তে তাকে নিয়ে বাড়ী ফিরলেন। এই শিশুর কারণে এ প্রাসাদে অবস্থানরত বানী ইসরাঈলরাও ফিরাউনের লোকদের অত্যাচার হতে মুক্তি পেয়ে গেল। কিছুদিন অতিবাহিত হলে বাদশাহর বেগম নির্দেশনামা পাঠালেন যে, কোন এক দিন যেন তার বাচ্চাকে তার নিকট আনয়ন করা হয়। একটা দিন নির্ধারিত হলো । উচ্চপদস্থ কর্মচারী ও সভাষদবর্গকে নির্দেশ দেয়া হলোঃ “আজ আমার শিশু সন্তান আমার নিকট আসবে । সুতরাং আপনারা সবাই তাকে অভ্যর্থনা করবেন এবং খুবই ধৃমধামের সাথে উপহার-উপটৌকন প্রদান করতে করতে আমার অন্দর পর্যন্ত নিয়ে আসবেন ।”' সুতরাং যখন সওয়ারী রওয়ানা হয়ে গেল তখন সেখান থেকে নিয়ে হেরেম পর্যন্ত উপহার-উপটোৌকন ও হাদিয়া দিতে থাকা হলো এবং অত্ান্ত মর্ধাদার সথে অন্দর মহলে নিয়ে
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।