Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তাহা ২০ ২৩০ পারাঃ ১৬ ছিল না। যারা শিশুদেরকে হত্যা করার কাজে সরকারের পক্ষ থেকে নিয়োজিত ছিল তারা খবর পেয়েই তাদের ছুরিগুলি তীক্ষু করে নিয়ে হাজির হয়ে গেল এবং বেগমের কাছে দাবী জানালো যে, শিশুটিকে যেন তাদের হাতে সমর্পণ করা হয়, যাতে তারা তাকে হত্যা করতে পারে। হে ইবনু জুবাইর (রঃ)! এটা ছিল দ্বিতীয় ফিতনা বেগম তাদেরকে বললেনঃ “থামো, আমি স্বয়ং _ বাদশাহর সাথে সাক্ষাৎ করছি এবং শিশুটির প্রাণ রক্ষার জন্যে প্রার্থনা জানাচ্ছি। তিনি যদি শিশুটি আমাকে দান করেন তবে তো ভাল কথা, অন্যথায় তোমাদের কর্তব্য তোমরা পালন করবে ।”' একথা বলে তিনি বাদশা হর কাছে গিয়ে বললেনঃ “দেখুন, এই শিশুটির মাধ্যমে আমার ও আপনার চক্ষু ঠাণ্ডা হবে ।” তার একথা শুনে এ কুলফিত ব্যক্তি বললোঃ “এর দ্বারা তুমি তোমার নিজের চক্ষু ঠাণ্ডা কর, আমার চক্ষু ঠাণ্তা করার কোন প্রয়োজন নেই।” রাসূলুল্লাহ (সঃ) শপথ করে বলেনঃ “যদি ফিরাউনও বলে দিতো যে, অবশ্যই শিশুটি তারও চক্ষু ঠাণ্ডা করবে তবে নিঃসন্দেহে আল্লাহ তাআ'লা তাকেও সুপথ প্রদর্শন করতেন, যেমন তার স্ত্রী সুপথ লাভ করেছিলেন । কিন্তু সে তার থেকে বঞ্চিত থাকতে চেয়েছিল, তাই তিনি তাকে তার স্ত্রী শিশুটিকে ফিরিয়ে আনলেন এবং তাকে লালন পালন করার অনুমতি পেলেন। এখন রাজপ্রাসাদের যতগুলি ধাত্রী ছিল সবকেই তিনি একত্রিত করলেন। এক একজনের কোলের শিশুটিকে দেয়া হলো, কিন্তু মহান আল্লাহ সবারই দুধ তার জন্যে হারাম করে দিলেন। তিনি কারো স্তনে মুখ দিলেন না। এতে বেগম খুবই বিচলিতা হয়ে পড়লেন। কারণ এ অবস্থায় তো শিশু মারা যাবে । অবশেষে চিন্তা করে তিনি শিশুটিকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন এবং এদিক ওদিক খোজ খবর নিতে বললেন যে, যদি এই নিস্পাপ শিশু কারো দুধপান করে তবে যেন কৃতজ্ঞতার সাথে তার নিকট শিশুটিকে সমর্পণ করা হয়। বাইরে বাজার মেলার মত লোক সমাবেশ হয়ে গেল। প্রত্যেকেই নিজেকে এই সৌভাগ্যের অধিকারী বানিয়ে নিতে চাচ্ছিলো । কিন্তু হযরত মুসা (আঃ) কারো দুধ পান করলেন না। তার মাতা তার জ্ঞেষ্ঠা কন্যাকে অর্থাৎ হযরত মুসার (আঃ) বড় বোনকে কি ঘটে তা দেখবার জন্যে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি এ সমাবেশে হাজির ছিলেন এবং সবকিছু অবলোকন করছিলেন । তারা যখন সবাই অপারগ হয়ে গেল তখন তিনি বললেনঃ “যদি আপনারা চান তবে আমি এমন এক বাড়ীর মহিলার সন্ধান দিতে পারি যে এর রক্ষণাবেক্ষণ করবে এবং এর হিতাকাংথী হবে ।” তিনি একথা বলা মাত্রই জনগণ সন্দেহ করে বসে যে, অবশ্যই এই মেয়েটি এই শিশুর খবর রাখে এবং বাড়ীর খবরও জানে । হে ইবনু জুবাইর (রঃ) এটা ছিল তীয় ফিৎন:। কিন্তু আল্লাহ তআ'লা মেয়েটিকে হঠাৎ করে বুদ্ধিমন

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।