Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ তা-হা ২০ ২২৯ পারাঃ ১৬ পন্থা অবলম্বন করলে ভবিষ্যতে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে? অবশেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, একটা পুলিশ বাহিনী গঠন করা হোক। যারা শহরে চক্কর দিতে থাকবে এবং বানী ইসরাঈলের মধ্যে কারো পুত্র সন্তান জন্ম গ্রহণ করলেই তাকে তৎক্ষণাৎ সরকারের কাছে পেশ করা হবে এবং যবাহ্‌ করে দেয়া হবে। কিন্তু কিছুকাল অতিবাহিত হওয়ার পর তারা অনুভব করে যে, এ কাজ অব্যাহত রাখলে তো বানী ইসরাঈল সম্পূর্ণরূপেই শেষ হয়ে যাবে এবং তাদের কাছ থেকে যে লাঞ্কনাকর সেবাকার্য আদায় করা হচ্ছে তা বন্ধ হয়ে যাবে। সুতরাং নতুন ভাবে আবার সিদ্ধান্ত গৃহীত হলো যে, এক বছর তাদের পুত্র সন্তানগুলিকে ছেড়ে দেয়া হবে এবং আর এক বছর তাদেরকে হত্যা করা হবে। তা হলে বর্তমানে বানী ইসরাঈলের যে সংখ্যা রয়েছে তা বেড়েও যাবে না, আবার এতো কমেও যাবে না যে, তাদের দ্বারা সেবা কার্ করিয়ে নেয়ার ব্যাপারে লোক পাওয়া যাবে না। যতটি বুড়ো দু' বছরে মারা যাবে ততটি শিশু এক বছরে জন্মগ্রহণ করবে। যে বছর হত্যা কার্য বন্ধ ছিল সেই বছর হযরত হারূণ (আঃ) জন্মগ্রহণ করেন। আর যে বছর সাধারণ ভাবে শিশু হত্যা কার্য চালু ছিল সেই বছর হযরত মুসার (আঃ) জন্ম হয়। সেই বছর হযরত মুসার (আঃ) মায়ের ভীতি ও উদ্বেগের সীমা ছিল না। এটা ছিল প্রথম ফিতনা । এই বিপদ এঁ সময় কেটে যায় যখন মহান আল্লাহ তার মায়ের কাছে ওয়াহী করেনঃ “তুমি ভয় করো না, তোমার শিশুকে আমি তোমার কাছেই ফিরিয়ে আনবো এবং তাকে আমার রাসুলরূপে মনোনীত করবো ।” সুতরাং তিনি তার শিশুপত্রকে সিন্দুকের মধ্যে বন্ধ করে নদীতে ভাসিয়ে দেন। তখন শয়তান অন্তরে কুমন্ত্র্ণা দিতে শুরু করে এবং তিনি মনে মনে বলেনঃ “হায়! এটাই তো ভাল ছিল যে, আমার এই পুত্র সন্তানকে আমার সামনেই হত্যা করা হতো! তাহলে তার কাফন দাফন করতাম! এখনতো আমি তাকে মাছের খাদ্য বানিয়ে দিলাম!” সিষ্কুকটি ভাসতে ভাসতে গিয়ে ফিরাউনের ঘাটে লেগে গেল। এ সময় সেখানে রাজপ্রাসাদের দাসীরা বিদ্যমান ছিল। তারা এ সিন্দুকটিকে উঠিয়ে নিয়ে খোলার ইচ্ছা করলো । কিন্তু তারা চোর সাব্যস্ত হয়ে যেতে পারে এই ভয়ে তালাবদ্ধ অবস্থাতেই সিন্দুকটিকে নিয়ে গিয়ে ফিরাউনের নিকট পৌঁছিয়ে দিলো । বাদশাহ ও বেগমের সামনে সিন্দুকটি খোলা হলো । তাতে রৌপ্যজ্জবল একটি ছোট নিষ্পাপ শিশু পাওয়া গেল। শিশুটিকে দেখা মাত্রই ফিরাউনের স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং তার অন্তরে শিশুর প্রতি চরম ভালবাসা জন্মে গেল । আর ওদিকে হযরত মুসার (আঃ) মায়ের অবস্থা ছিল এর সম্পূর্ণ বিপরীত । তার অন্তরে তার প্রিয় সন্তানের চিন্তা ছাড়া আর কিছুই

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।