Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২২৮ পারাঃ ১৬ করবে এবং চরম হিতাকাংথী হবে ।” সবাই বলে উঠলোঃ “আমরা সম্মত আছি।” তার বোন তখন তীকে নিয়ে মায়ের নিকট হাজির হলো এবং তার কোলে রেখে দিলো । মায়ের কোলে রাখা মাত্রই তিনি দুধ পান করতে শুরু করলেন। এতে ফিরাউন ও তার লোকজনের খুশীর কোন সীমা থাকলো না। তাঁর মাকে বহু কিছু পুরস্কার দেয়া হলো এবং বেতন নির্ধারিত হয়ে গেল । তিনি নিজেরই ছেলেকে দুধও পান করাতে থাকলেন, আবার বেতন, পুরস্কার ও মান সম্মানও লাভ করলেন। আল্লাহ তাআলার কি মহিমা! তিনি দুনিয়াও পেলেন, দ্বীনও পেলেন। এজন্যে হাদীসে আছে যে, যে ব্যক্তি নিজের কাজ ভাল নিয়তে সম্পাদন করে তার দৃষ্টান্ত হচ্ছে হযরত মুসার (আঃ) মাতার মত। তিনি নিজেরই ছেলেকে দুধ পান করিয়ে পারিশ্রমিক লাভ করেছিলেন। মহান আল্লাহ বলেনঃ এটাও আমারই একটা অনুগ্রহ যে, আমি তোমাকে তোমার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলাম যাতে তার চক্ষু ঠাণ্ডা হয় ও দুঃখ রীভূত হয়। অতঃপর তোমার হাতে একজন ফিরাউনী কিবতী নিহত হয়। তখনও আমি তোমাকে রক্ষা করে ছিলাম । ফিরাউনের লোকেরা তোমাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং গুপ্ত কথা প্রকাশ হয়ে পড়েছিল। এ সময় আমি তোমাকে মুক্তি দান করি এবং তুমি এখান হতে পালিয়ে যাও । মাদইয়ানের কৃপের কাছে গিয়ে তুমি স্বস্তির নিঃশ্বাস ফেলো । সেখানে আমার এক সতবান্দা তোমাকে সুসংবাদ প্রদান করে যে, তোমার আর কোন ভয় নেই । এ অত্যাচারীদের হাত থেকে তুমি রক্ষা পেয়েছো । পরীক্ষা হিসেবে আমি তোমাকে আরো বহু ফিৎনা বা হার্জামায় ফেলেছিলাম । হযরত সাঈদ ইবনু জুবাইর (রঃ) বলেনঃ আমি হযরত আবদুল্লাহ ইবনু আব্বাসকে (রাঃ) এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেনঃ আজকে তো সুর্য অন্তমিত হতে চলেছে, ঘটনাও দীর্ঘ। অন্য সময় বলবো । আমি তখন পরের দিন সকালে আবার তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেনঃ “তা হলে শুনো। ফিরাউনের দরবারে একদিন আলোচনা হয়ঃ হযরত ইবরাহীমের (আঃ) সাথে আল্লাহ তাআ'লা ওয়াদা করেছিলেন যে, তার সন্তান ও বংশধরদের মধ্যে তিনি নবী ও বাদশাহ করবেন। সুতরাং বানী ইসরাঈল আজ পর্যন্ত তারই অপেক্ষায় রয়েছে এবং তাদের এ বিশ্বাস আছে যে, মিসরের রাজত্ব আবার তাদের হাতেই চলে আসবে । প্রথমে তো তাদের ধারণা ছিল যে, এই ওয়াদা হযরত ইউসুফের (আঃ) ব্যাপারে ছিল। কিন্তু তর মৃত্যু পর্যন্ত যখন এই ওয়াদা পূর্ণ হলো না তখন তাদের দৃঢ় বিশ্বাস হলো যে, তাদের মধ্যে আল্লাহ তাআলা একজন নবী পাঠাবেন ষার মাধ্যমে তারা মিসরের রাজত্ব লাভ করবে এবং তাদের জাতীয় ও ধমীয়ি উন্নতিও সাধিত হবে। ফিরাউনের দরবারে এটা আলোচিত হয়ে তারা পরামর্শ করে যে, কি

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।