৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২২৭ পারাঃ ১৬ যা নির্দেশ দেয়ার ছিল। তুমি ছিলে এ সময় দুগ্ধ পোষ্য শিশু । তোমার মা ফিরাউন ও তার লোক লশকরকে ভয় করছিল কেননা, এঁ বছর তারা বানী ইসরাঈলের পুত্র সন্তানদেরকে হত্যা করছিল। এ ভয়ে সে সদা প্রকম্পিতা হচ্ছিল। তখন আমি তার কাছে ওয়াহী করলাম (ইংগিত দ্বারা নির্দেশ দিলাম)ঃ একটি সিন্দুক নির্মাণ কর। দুধপান করিয়ে শিশুকে এ সিদ্ধুকে রেখে দাও এবং নীল নদে ওটাকে ভাসিয়ে দাও । তোমার মা তাই করে। সে একটি রজ্জব তাতে বেঁধে রাখতো যার মাথাটি ঘরের সাথে বেধে দিতো | একদা রজ্জুটি সে সিন্দুকে বাধতে ছিল, কিন্তু ঘটনাক্রমে তা তার হাত থেকে ছুটে যায়। ফলে ঢেউ-এর দোলায় সিন্দুকটি ভেসে চলে যায়। এতে তোমার মা কিংকর্তব্য বিমুঢ়া হয়ে পড়ে। সে এতো বেশী দুঃখিতা হয় যে, ধৈর্যধারণ তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে । সে রহস্য খুলেই দেয় আর কি। কিন্তু আমি তার হৃদয় শক্ত করে দিই। সিন্দুকটি ভাসতে ভাসতে ফিরাউনের প্রাসাদের পার্থ দিয়ে চলতে থাকে ৷ ফিরাউনের পরিবারের লোকেরা সিন্দুকটি উঠিয়ে নেয়। ফিরাউন যে বিপদ থেকে রক্ষা পেতে চাচ্ছিল তা তার সামনেই এসে পড়ে । যার জীবন প্রদীপ নির্বাসিত করার লক্ষ্যে সে নিষ্পাপ শিশুদেরকে সাধারণ ভাবে হত্যা করছিল তা তারই তেলে তারই বাড়ীতে জলে উঠলো । আল্লাহর ইচ্ছা বিনা বাধায় পূর্ণ হতে চললো । তার শক্র তারই বাড়ীতে তারই তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলো । তার স্ত্রী যখন শিশুকে দেখলেন তখন তার শিরায় শিরায় শিশুর প্রতি ভালবাসা জমে উঠলো । তীকে নিয়ে তিনি লালন পালন করতে লাগলেন । তিনি তাকে নয়নের মণি মনে করলেন। অত্যন্ত আদরের সাথে তাকে তিনি প্রতিপালন করতে থাকলেন। শাহী দরবারই হয়ে গেল তার অবস্থানস্থল। মহান আল্লাহ বলেনঃ আমি আমার নিকট হতে তোমার উপর ভালবাসা ঢেলে দিয়েছিলাম । ফিরাউন তোমার শক্র হলেও আমার সিদ্ধান্ত পরিবর্তন করবে কে? তোমার প্রতি ভালবাসা শুধু ফিরাউনের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, বরং যেই দেখে সেই তোমাকে ভালবাসতে থাকে । এটা এজন্যেই ছিল যে, তোমার প্রতিপালন যেন আমার চোখের সামনে হয়। তুমি যেন শাহী খানা খেতে থাকো এবং মর্যাদার সাথে অবস্থান কর। শিশুকে পেলো এবং লালন পালন করার ইচ্ছা করলো । কিন্তু তিনি কারো দুধ পান করলেন না। এমনকি কারো স্তনে তিনি মুখই দিলেন না। তার বোন সিন্দুকটি দেখতে দেখতে নদীর তীরে ধরে আসতেছিল। সেও ঘটনাস্থলে পৌঁছে যায়। সে বলে উঠলোঃ “যদি আপনারা এই শিশুটিকে প্রতিপালনের ইচ্ছা করে থাকেন এবং ন্যায্য পারিশ্রমিক দেন তবে আমি একটা পরিবারের কথা আপনাদেরকে বলতে পারি যারা একে অত্যন্ত যত্তের সাথে লালন পালন
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।