Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ তা-হা ২০ ২২৪ পারাঃ ১৬ পারে। তীর এ দুআ+ও কবুল হয়। তারপর তিনি দুআ” করেন যে, হারূণকে যেন (আঃ) নবী করে দেয়া হয়। তার এ দুআ”ও মঞ্জুর হয়। বর্ণিত আছে যে, হযরত কা'বের (রঃ) নিকট তার এক আত্মীয় এসে তীকে বলেঃ “এটা বড়ই লজ্জার কথা যে, আপনার মুখের কথা ক্রুটিপূর্ণ |” তখন হযরত কা'ব (রঃ) তাকে বলেনঃ “হে আমার ভ্রাতুষ্পুত্র! আমার কথা কি তুমি বুঝতে পার না?” উত্তরে সে বলেঃ “হা, বুঝতে পারি বটে।” হযরত কা'ব (রঃ) তখন বলেনঃ “তা হলে এই যথেষ্ট। হযরত মূসাও (আঃ) আল্লাহর কাছে এটুকুর জন্যেই প্রার্থনা করেছিলেন। এরপর হযরত মুসা (আই) প্রার্থনা করেনঃ “আমার প্রকাশ্য সাহায্যকারী হিসেবে আমার স্বজনবর্গের মধ্য হতে একজনকে নির্বাচিত করুন, অর্থাৎ আমার ভাই হারূণকে (আঃ) আমার সাহায্যকারী বানিয়ে দিন এবং তাকে নুবওয়াত দান করুন|” হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, তখনই হযরত হারূণকে (আঃ) হযরত মুসার (আঃ) সাথে সাথেই নুবওয়াত দান করা হয়। হযরত উরওয়া (রাঃ) হতে বর্ণিত আছে যে, একবার হযরত আয়েশা (রাঃ) উমরা করার উদ্দে্ট্য গমন করেন। তিনি একজন বেদুঈনের বাড়ীতে অবস্থান করেছিলেন এমন সময় তিনি শুনতে পান যে, একজন লোক প্রশ্ন করেছিলেন?"তার এই প্রশ্ন শুনে সবাই নীরব হয়ে যায় এবং বলেঃ “আমাদের এটা জানা নেই ।” এ লোকটি তখন বলেঃ “আল্লাহর শপথ! আমি ওটা জানি।” হযরত আয়েশা রোঃ) বলেনঃ “আমি মনে মনে বললামঃ এ লোকটি তো বৃথা সাহসীকতা প্রদর্শন করছে, ইনশা আল্লাহ না বলেই শপথ করে বসেছে!” জনগণ তখন তাকে বলেঃ “আচ্ছা, তুমি বল দেখি?” সে উত্তরে বলেঃ “তিনি হলেন হযরত মুসা. (আঃ) তিনি আল্লাহ তাআ'লার নিকট প্রার্থনা করে তার ভাই হারূণের (আঃ) নুবওয়াতের মঞ্জুরী নিয়ে নেন।" হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “আমি নিজেও তার এই জবাব শুনে স্ত্তিতা হয়ে যাই এবং মনে মনে বলি যে, লোকটি তো সত্য কথাই বলেছে। বাস্তবিকই হযরত মুসা (আঃ) অপেক্ষা কোন ভাই তার ভাইকে বেশী উপকৃত করতে পারে না। আল্লাহ তাআ'লা সত্যই বলেছেন যে, মুসা (আঃ) আল্লাহর কাছে বড়ই মর্যাদাবান ছিলেন। ১ ১. এটা মুসনাদে ইবনু আবি হা"তিমে বর্ণিত হয়েছে।

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।