Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তাহা ২০ ২২৩ পারাঃ ১৬ হযরত মুসা (আঃ) তার শৈশবকাল ফিরাউনের বাড়ীতেই কাটিয়েছিলেন, : এমনকি তার ক্রোড়েই শৈশবাবস্থা অতিবাহিত করেছিলেন । যৌবন পর্যন্ত মিসর রাজ্যে তার প্রাসাদেই অবস্থান করেছিলেন। অতঃপর তার অনিচ্ছাতেই একজন কিবতী তার হাতে মৃত্যু বরণ করে। ফলে তিনি সেখান থেকে পলায়ন করেন। তখন থেকে তার তৃর পাহাড়ে সময়ে আগমন পর্যন্ত তিনি আর মিসরের মুখ দেখেন নাই। ফিরাউন একজন দুশ্চরিত্র ও কঠোর হৃদয়ের লোক ছিল। গর্ব ও অহংকার তার এতো বেড়ে গিয়েছিল যে, আল্লাহকে তা সে বুঝতোই না। নিজের প্রজাদেরকে সে বলে দিয়েছিলঃ “তোমাদের খোদা আমিই ।” ধন সম্পদে, সৈন্য সামন্তে এবং আড়ম্বর ও জাঁকজমকে সারা দুনিয়ায় তার সমতুল্য আর কেউই ছিল না। তাকে হিদায়াত করার জন্যে আল্লাহ তাআ"লা যখন হযরত মুসাকে (আঃ) নির্দেশ দিলেন তখন তিনি তার নিকট প্রার্থনা জানালেনঃ “হে আল্লাহ! আপনি আমার বক্ষ খুলে দিন এবং আমার কাজকে সহজ করুন। আপনি আমাকে সাহায্য না করলে এতো বড় শক্ত কাজের দায়িত্ব বহন করা আমার পক্ষে সম্ভব নয়। আমার জিহ্বার আড়ুষ্টতা দুর করে দিন।"শৈশবাবস্থায় তার সামনেখেজুর ও আগুনের অঙ্গার রাখা হয়েছিল৷ তিনি অঙ্গার উঠিয়ে নিয়ে মুখে পুরে দিয়েছিলেন বলে তার জিহবায় আড়ষ্টতা এসে গিয়েছিল । তাই, নি বেরি হে আল্লাহ! আমার জিহ্বার জড়তা দূর করে 'দিন।” এটা হযরত মুসার (আঃ) ভদ্রতার পরিচয় যে, তিনি জিহ্বা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাওয়ার জন্যে আবেদন জানাচ্ছেন না। বরং এই আবেদন করেছেন যে, যেন জিহ্বার জড়তা দূর হয়, যাতে লোকেরা তার কথা বুঝতে .পারে। নবীগণ (আঃ) শুধুমাত্র প্রয়োজন পুরো করার জন্যেই প্রার্থনা করে থাকেন৷ এর বেশীর জন্যে তারা আবেদন জানান না। তাই হযরত মুসার আঃ) জিহ্বায় কিছুটা জড়তা থেকে গিয়েছিল। যেমন ফিরাউন বলেছিলঃ “আমি উত্তম, না এই ব্যক্তি? এতো গরীব ও তুচ্ছ এবং এতো পরিষ্কারভাবে কথাও বলতে পারে না।” ৪৮7১1 হযরত মুসা (আঃ) জিহ্বার একটি গিরা খুলে দেয়ার প্রার্থনা জানিয়েছিলেন। এবং তা পূর্ণ হয়েছিল। যদি তিনি রূপে পরিষ্কার করে দেয়ার আবেদন জানাতেন তবে সেটাও পূর্ণ হতো । তিনি শুধু তার জিহ্বার ততটুকু জড়তা দুর করার প্রার্থনা করেছিলেন যাতে মানুষ তার কথা বুঝতে পারে। হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেনঃ হযরত মুসার (আঃ) এই ভয় ছিল যে, না জানি হয়তো ফিরআউন তীর উপর হত্যার অভিযোগ এনে তীকে হত্যা করে ফেলবে । তাই, তিনি নিরাপত্তার জন্যে প্রার্থনা করেছিলেন এবং তা কবূলও হয়েছিল। তার জিহ্বায় জড়তা ছিল তা তিনি এই পরিমাণ

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।