৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ তা-হা ২০ ২২২ পারাঃ ১৬ নেয় তবে আমি তাকে ক্ষমা করে দেবো । চারশ" বছর ধরে. সে আমার বিরুদ্ধাচরণ করতে রয়েছে। আমার বান্দাদের উপর জুলুম ও নির্যাতন চালাচ্ছে এবং জনগণকে আমার ইবাদত থেকে ফিরিয়ে রাখছে, তথাপি জ্মায়ি তার উপর বৃষ্টি বন্ধ করি নাই, ফসল উৎপাদন বন্ধ রাখি নাই, তাকে রোগাক্রান্ত করি নাই, বৃদ্ধ করি নাই এবং পরাভূত করি নাই । ইচ্ছা করলে আমি তাকে জুলুমের সাথে পাকড়াও করতাম । কিন্তু আমার সহনশীলতা খুব বেশী । হে মুসা আঃ)! তুমি তোমার ভাই হোরূণ (আঃ) কে সঙ্গে নিয়ে তার কাছে যাও এবং পূর্ণভাবে জিহাদ কর। তোমরা আমার সাহায্যের উপর ভরসা কর। আমি ইচ্ছা করলে আমার সৈন্য- সামন্ত পাঠিয়ে তাকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু আমি তাকে দেখাতে চাই যে, আমার জামাআতের একজনও সারা ভূ পৃষ্ঠের শক্তিশালীদের উপর বিজয় লাভ করতে সক্ষম। সাহায্য আমার অধিকারভুক্ত। তোমরা পার্থিব শান শওকতের কোন পরওয়া করো না। এমন কি ওর প্রতি চোখ তুলে তাকাবেও না। আমি ইচ্ছা করলে তোমাকে এতো বেশী ধন সম্পদ দিতে পারি যে, ফিরাউনের ধন সম্পদ ওর ধারে পাশেও যাবে না। কিন্তু আমি আমার বান্দাদেরকে সাধারণতঃ গরীবই রাখি যাতে তাদের পরকাল সুন্দর ও কল্যাণকর হয়। তারা গরীব বলেই যে আমার কাছে সম্মানের পাত্র নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা । বরং আমি এটা এজন্যেই করি যে, যেন তাদের দুই জাহানের নিয়ামত রাশি পরজগতে একত্রিত হয় । আমার কাছে আমার বান্দার কোন আমল এতো বেশী ওজনসই হয় না যতো ওজনসই দুনিয়ার প্রতি উদাসীনতা । আমি আমার বিশিষ্ট বান্দাদেরকে প্রশান্তি এবং বিনয় নত্তার পোশাক পরিয়ে থাকি। তাদের মুখমণ্ডল সিজদার ওজ্জ্বল্যের উজ্জ্বল হয়ে ওঠে । এরাই হয় আল্লাহর সত্যিকারের বন্ধু । তাদের সামনে সবারই আদবের সাথে অবস্থান করা উচিত। নিজের জিহবা ও অন্তরকে তাদের অনুগত করা দরকার । জেনে রেখো যে, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা রাখে তারা যেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো । তা হলে তাদের এটা অনুধাবন করা উচিত যে, যারা আল্লাহ্র সাথে যুদ্ধ করতে চায় তারা কি কখনো সফলকাম হতে পারে? কখনই না। আমি তাকে ক্রোধের দৃষ্টিতে দেখে থাকি এবং তাকে ধ্বংস ও তচ্নচ্ করে দেই । আমার শত্রু কখনো আমার উপর বিজয় লাভ করতে পারে না। আমার বিরুদ্ধ বাদীরা আমার কোনই ক্ষতি সাধন করতে পারে না। আমার বন্ধুদেরকে আমি নিজেই সাহায্য করে থাকি । তাদেরকে আমি শক্রদের শিকার হতে দেই না। তাদেরকে আমি দুনিয়া ও আখেরাতে বিজয় দান করে থাকি এবং সব সময় তাদের উপর আমার সাহায্যের হাত বাড়িয়ে দেই ।
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।