৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ তা-হা ২০ ২১৮ পারাঃ ১৬ জানিয়ে দিয়ে তাকে সতর্ক করতঃ বলেনঃ “ওটাকে যমীনের উপর নিক্ষেপ কর।” যমীনে নিক্ষিপ্ত হওয়া মাত্র লাঠিটি বিরাট অজগর সাপে পরিণত হয় এবং এদিক ওদিক চলতে শুরু করে দেয়। ইতিপূর্বে এতো ভয়াবহ অজগর সাপ কেউ কখনো দেখে নাই । সাপটির অবস্থা তো এই ছিল যে, সামনে একটি গাছ পড়লেই তা সে খেয়ে ফেলে । পথে বড় পাথর পড়লে তা গ্রাস করে নেয়। এ অবস্থা দেখা মাত্রই হযরত মুসা (আঃ) পিছন ফিরে পালাতে শুরু করেন। শব্দ আসেঃ “হে মুসা আঃ)! ওটা ধরে নাও ।” কিন্তু তার সাহস হয় না। আবার আওয়াজ আসেঃ “হে মূসা (আঃ)! ভয় করো না, ধরে ফেলো ।” তখন তাঁর সংশয় থেকে যায়। তৃতীয়বার বলা হয়ঃ “তুমি আমার নিরাপত্তার মধ্যে রয়েছো।” এবার তিনি হাত বাড়িয়ে ওকে ধরে নেন। বর্ণিত আছে যে, আল্লাহ তাআ'লার নির্দেশের সাথে সাথেই হযরত মুসা (আঃ) লাঠিটি মাটিতে ফেলে দেন। তারপর তীর দৃষ্টি এদিক ওদিক চলে যায়। অতঃপর দেখেন যে, লাঠির পরিবর্তে একটি ভয়াবহ অজগর সাপ রয়ে গেছে এবং তা এমনভাবে চলা ফেরা করছে যে, যেন কাউকে খুঁজছে । বড় বড় পাথরকে সে খেয়ে ফেলছে এবং আকাশচুম্বী বড় বড় গাছকেও গ্রাস করে নিচ্ছে। ওর চক্ষু দু'টি আগ্তনের অঙ্গারের মত জুল জুল করছে। ওটা এতো ভয়াবহ অজগর যে, হযরত মুসা (আঃ) ভীত সন্ত্রস্ত হয়ে পিছন ফিরে স্মরণ হয়ে তিনি থমকে দাড়ান। ওখানেই শব্দ আছেঃ “হে মুসা (আঃ)! ফিরে গিয়ে যেখানে ছিলে সেখানেই এসে যাও ।” তিনি ফিরে আসেন, কিন্ত অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআ'লা নিদের্শ দেনঃ “তুমি ওটা তোমার ডান হাত দ্বারা ধরে নাও এবং ভয় করো না। আমি ওকে ওর আসল অবস্থায় ফিরিয়ে দেবো ।” এ সময় হযরত মুসা (আঃ) পশমের কম্বল গায়ে জড়িয়ে ছিলেন। ওটাকে তিনি এ কম্বলখানা হাতে জড়িয়ে এ ভয়াবহ সাপটিকে ধরার ইচ্ছা করেন। তখন ফেরেশতা তাকে বলেনঃ “হে মুসা (আঃ)! যদি আল্লাহ তাআ'লা সাপটিকে দংশন করার হুকুম দেন তবে কি এই কম্বল আপনাকে রক্ষা করতে পারবে?” তিনি জবাবে বলেনঃ “কখনো নয়। কিন্তু আমার দুর্বলতার কারণেই এ কাজ আমার দ্বারা হতে যাচ্ছিল । আমাকে খুবই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে ।” অতঃপর তিনি কম্বল সরিয়ে দিয়ে সাহসিকতার সাথে সাপটির মাথা ধরে নেন। তৎক্ষণাৎ সাপটি আবার লাঠিতে পরিণত হয়ে যায়, যেমন পূর্বে ছিল। যখন তিনি পাহাড়ের মাটির উপর উঠছিলেন এবংতীর হাতে লাঠিটি ছিল,ম্ঘার উপর তিনি ভর করে দাড়িয়েছিলেন এ অবস্থাতেই তিনি লাঠিটিকে পূর্বে দেখেছিলেন । এ অবস্থাতেই ওটা তার হাতে লাঠির আকারে বিদ্যমান ছিল ।
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।