Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ তা-হা ২০ ২১১ পারাঃ ১৬ “হা” লোকটি তখন তাকে বললেনঃ “আমি এমন কতকগুলি প্রশ্ন করতে চাই যার উত্তর দুনিয়াবাসীদের দু' একজন ছাড়া কেউ দিতে পারে না।” তিনি বললেনঃ “ঠিক আছে, যা প্রশ্ন করতে চান করুন।” আগন্তুক বললেনঃ “নবীগণ ঘুম যান কি?” উত্তরে নবী (সঃ) বললেনঃ “তাদের চক্ষু ঘুমায় বটে, কিন্তু তাদের অস্ত্র জাগ্রত থাকে ।” লোকটি বললেনঃ “আপনি সঠিক উত্তরই দিয়েছেন।” তিনি আবার প্রশ্ন করলেনঃ “আচ্ছা বলুন তো, শিশু কখনো পিতার সাথে সাদৃশ্য যুক্ত হয় এবং কখনো মাতার সাথে হয়, এর কারণ কি?" তিনি জবাবে বলেনঃ“জেনে রাখুন যে, পুরুষ লোকের মণি বা বীর্য সাদা ও গাঢু হয়। আর স্ত্রী লোকের বীর্ধ হয় পাতলা । যার বীর্ষ প্রাধান্য লাভ করে, শিশু তারই সাদৃশ্যযুক্ত হয়ে থাকে।” লোকটি বলেনঃ “আপনার এ উত্তরও সঠিক হয়েছে।” পুণরায় লোকটি বললেনঃ “আচ্ছা বলুনতো, শিশুর কোন কোন অঙ্গ পুরষের বীর্য দ্বারা এবং কোন কোন অঙ্গ স্ত্রীর বীর্য দ্বারা গঠিত হয়?” র (সঃ) উত্তরে বলেনঃ দা শিরা এবং পাছা গঠিত হয়, আর স্ত্রীর বীর্য দ্বারা গোশত, রক্ত ও চুল।” লোকটি বললেনঃ “এটাও সঠিক উত্তর হয়েছে।” অতঃপর বলেনঃ “ৰলুন তো, এই যমীনের নীচে কি আছে?” তিনি বলেনঃ “একটি মাখলুক রয়েছে ।” লোকটি প্রশ্ন করেনঃ “তার নীচে কি আছে?” তিনি উত্তর দেনঃ “যমীন।” লোকটি জিজ্ঞেস করেনঃ “এর নীচে কি আছে?” তিনি জবাব দেনঃ “পানি ।" আবার লোকটি প্রশ্ন করেনঃ “পানির নীচে কি আছে?” তিনি উত্তরে বলেনঃ “অন্ধকার ।” লোকটি পুণরায় জিজ্ঞেস করেনঃ “এর নীচে কি আছেঃ" তিনি জবাব দেনঃ “বায়ু ।” লোকটি প্রশ্ন করেনঃ “বায়ুর নীচে কি আছে?” তিনি জবাবে বলেনঃ “মাটি ।” লোকটি জিজ্ঞেস করেনঃ “তার নীচে কি আছে?" এবার রাসূলুল্লাহর (সঃ) চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে । তিনি বলেনঃ “মানুষের জ্ঞান তো এখান পর্যন্ত পৌঁছেই শেষ হয়ে গেছে। এরপরে কি আছে তার জ্ঞান একমাত্র সৃষ্টিকর্তারই আছে। হে প্রশ্নকারী! এই ব্যাপারে আপনি যাকে প্রশ্ন করলেন তিনি আপনার চেয়ে তা বেশী জানে না।”' আগন্তুক ব্যক্তি তার সত্যতার সাক্ষ্য প্রদান করলেন। রাস্লুল্লাহ (সঃ) আমাদেরকে জিজ্ঞেস করেনঃ “এটা কে তা তোমরা জান কি?” সাহাবীগণ বললেনঃ “আল্লাহ ও তার রাসুলই (সঃ) ভাল জানেন ।" তিনি বললেনঃ “ইনি হলেন হযরত জিবরাঈল (আঃ) |” ১ ১. এ হাদীসটি মুসনাদে আবি ইয়ালাতে বর্ণিত হয়েছে। তবে হাদীসটি খুবই গারীব। ঘটনাটি বড়ই বিস্য়কর। এর বর্ণনাকারীদের একজন কাসেম ইবনু আবদুর রহমান রয়েছেন । ইমাম ইয়াহইয়া ইবনু মুঈন (রঃ) তীকে দুর্বল বলেছেন । ইমাম আবু হাতিম রাযী (রঃ) তাকে দুর্বল বলেছেন। ইমাম ইবনু আদ্দী (রঃ) বলেছেন যে, তিনি অপরিচিত লোক । তিনি এতে গড়বড় করে দিয়েছেন । তিনি এটা ইচ্ছা করেই করুন বা এভাবেই পেয়ে াকুন।

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।