৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ কাহ্ফ ১৮ | ১৩ পারাঃ ১৫ ভাইদের চেয়েও বেশী একে অপরের শুভাকাংখী হয়ে পড়েন। তীদের মধ্যে ইত্তেহাদ ও ইত্তেফাক হয়ে যায়। তারা তখন একটি জায়গা নির্দিষ্ট করে নেন এবং সেখানে এক আল্লাহর ইবাদত করতে থাকেন। ক্রমে ক্রমে তাঁদের কওমের কাছেও তাদের খবর প্রকাশ হয়ে পড়ে । সুতরাং তাদেরকে ধরে এ অত্যাচারী বাদশাহর নিকট নিয়ে যায় এবং তীদের বিরুদ্ধে অভিযোগ করে। বাদশাহ্ এ সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলে তারা অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সাথে নিজেদের একত্ববাদ ও মাযৃহাবের বর্ণনা দেন। এমন কি, স্বয়ং বাদশাহ্ তার সভাষদবর্গ এবং সারা দুনিয়াকে এর দাওয়াত দেন। তারা মন যিনি আসমান ও যমীনের সৃষ্টিকর্তা ও মালিক। তাঁকে ছাড়া অন্য কাউকেও মা'বৃদ বানিয়ে নেয়া আমাদের পক্ষে অসম্ভব । আমাদের দ্বারা এটা কখনো হতে পারে না যে, তাকে ছাড়া অন্য কাউকেও আহ্বান করবো । কেননা, শিরক একেবারেই বাজে কাজ । আমরা এই কাজ কখনো করতে পারবো না। এটা অত্যন্তবাজে ব্যাপার, অনর্থক কাজ ও বক্র পথ । আমাদের এই কওম মুশরিক। তারা আল্লাহ্. ব্যতীত অন্যদেরকে আহবান করছে এবং তাদের ইবাদতে নিমগ্র রয়েছে। এর কোন দলীল প্রমাণ তারা পেশ করতে পারবে না। সুতরাং তারা মিথ্যাবাদী ও অত্যাচারী ।” বর্ণিত আছে যে, তাদের স্পষ্টরবাদিতায় বাদশাহ অত্যন্ত রাগান্বিত হয় এবং তাদেরকে শাসান-গর্জন ও ভয় প্রদর্শন করে। সে নির্দেশ দেয়ঃ “তাদের পোষাক খুলে নাও । এরপরেও যদি তারা বিরত না হয়, তবে আমি তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবো ।” বাদশাহর এই কথায় তাদের অন্তর আরো দৃঢু হয়ে যায়, কিন্তু তারা এটা অবগত হয়ে যান যে, এখানে থেকে তীরা দ্বীনদারীর উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। তাই, তীরা কওম, দেশ এবং আত্্ীয়স্বজন সবকে ছেড়ে দেয়ার দৃঢ় সংকল্প করেন। এই হুকুমও রয়েছে যে, মানুষ যেন দ্বীনের ভয়ের সময় হিজরত করে। হাদীসে রয়েছে যে, খুব সম্ভব মানুষের উত্তম মাল হবে বক্রীর পাল, যেগুলি নিয়ে সে পাহাড়ে-পর্বতে ও মরপ্রান্তরে বসবাস করবে এবং স্বীয় দ্বীনকে রক্ষার জন্যে পালিয়ে বেড়াবে। সুতরাং এইরূপ পরিস্থিতিতে জনগণ থেকে বিচ্ছিন্ন থাকা শরীয়ত সম্মত । হা, তবে যদি পরিস্থিতি এরূপ না হয় এবং ছ্বীন নষ্ট হওয়ার ভয় না থাকে, তাহলে জঙ্গলে পালিয়ে যাওয়া শরীয়ত সম্মত নয়। কেননা, এমতাবস্থায় জুমআ" ও জামাআতের ফজীলত হাত ছাড়া হয়ে যাবে। | তখন তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। মহান আল্লাহ বলেনঃ “ঠিক আছে, তোমরা যখন তাদের দ্বীন থেকে পৃথক হয়ে গেছো তখন দেহ হতেও
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।