Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সৃরাঃ তা-হা ২০ ২০৯ পারাঃ ১৬ হযরত সা'লাবা' ইবনু হাকাম (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামতের দিন আল্লাহ তাআ'লা যখন স্থীয় বান্দাদের মধ্যে বলবেনঃ “আমি আমার ইল্ম ও হিকমত তোমাদেরকে এ জন্যেই দান করেছিলাম যে, তোমাদের পাপসমূহ আমি মার্জনা করে দেবো এবং তোমরা কি করেছো তার কোন পরওয়া করো না।” ১ লটকিয়ে দিতো । অতঃপর আল্লাহ তাআ*লা স্বীয় কালাম পাকের মাধ্যমে তাদের এ কষ্ট দূর করে দেন এবং বলেনঃ “এই কুরআন তোমাদেরকে কষ্ট ও বিপদের মধ্যে নিক্ষেপ করতে চায় না ।” যেমন তিনি এক জায়গায় বলেনঃ “যত সহজে পাঠ করা যায় সে ভাবেই তা পাঠ কর।” এ কুরআন ক্লেশ ও কষ্টদায়ক জিনিস নয়। বরং এটা হচ্ছে করুণা, জ্যোতি, দলীল এবং জান্নাত । এই কুরআন সৎ লোকদের জন্যে ও খোদাভীরু লোকদের জন্যে উপদেশ, হিদায়াত ও রহমত স্বরূপ । এটা শ্রবণ করে আল্লাহ তাআ+লার সং বান্দারাহারাম ও হালাল সম্পর্কে জ্ঞান লাভ করে। ফলে তাদের উভয় জগত সুখময় হয়। হে নবী (সঃ)! এই কুরআন তোমার প্রতিপালকের কালাম এটা তারই পক্ষ হতে অবতারিত, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, মালিক, আহার্য দাতা এবং ব্যাপক ক্ষমতাবান। যিনি যমীনকে নীচু ও ঘন করেছেন এবং আকাশকে করেছেন উচু ও সুক্ষ । জামে' তিরমিযী প্রভৃতি বিশুদ্ধ হাদীস গ্রন্থে রয়েছে যে, প্রত্যেক আকাশের পুরুত্ব হচ্ছে পাচ শ' বছরের পথ। আর এক আকাশ হতে অপর আকাশের ব্যবধানও হলো পাচ শ' বছরের রাস্তা ৷ ইমাম ইবনু আবি হাতিম (রঃ) হযরত আব্বাস (রাঃ) হতে বর্ণিত হাদীসটি এই আয়াতের তাফসীরেই আনয়ন করেছেন। এ দয়াময় আল্লাহ আরশের উপর সমাসীন রয়েছেন। এর পূর্ণ তাফসীর সুরায়ে আ'রাফে গত হয়েছে। সুতরাং এখানে পুনরাবৃত্তির কোন দরকার নেই। নিরাপত্তাপূর্ণ পন্থা এটাই যে, আয়াত সমূহ ও হাদীস সমূহের সিফাতকে পূর্ব হবে। ১. এ হাদীসটি হাফিয আবুল কাসেম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।