৬/৬//.0012161/১10.00]া) সৃরাঃ মারইয়াম ১৯ ২০২ পারাঃ ১৬ তাআ"লার শ্রেষ্ঠত্ব ও মর্ষাদা বুঝে । তারা তার একত্ৃবাদে বিশ্বাসী । তারা জানে যে, এ দুষ্ট ও নির্বোধ লোকেরা আল্লাহর সত্ত্বার উপর অপবাদ আরোপ করছে। তীর পিতামাতা নেই, সন্তান সন্ততি নেই, কোন অংশীদার নেই এবং সমতুল্য কেউ নেই । সমস্ত মাখলুক তার একত্বের সাক্ষ্য দানকারী | কবি বলেনঃ 4 6৬৩ ৮৫৮৮19৮16৫2 ৮০০% ০ ১২৯৬০০১৪৭১৩ ₹ 821504555 অর্থাৎ “প্রত্যেক জিনিসের মধ্যেই তার জন্যে নিদর্শন রয়েছে, যা প্রমাণ করছেযে, তিনি এক।” সারা বিশ্বের এক একটি অনুপরমাণু আল্লাহ্ তাআ'লার তাওহীদের প্রমাণ পেশ করছে। শির্ককারীদের শির্কের কারণে সমস্ত মাখলুক প্রকম্পিত হচ্ছে। এর ফলে যেন জগতের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশৃংখলা দেখা দেয়ার উপক্রম হচ্ছে। শির্কের সাথে কোন সৎকাজ ফলদায়ক হয় না। পক্ষান্তরে, এতে বিস্ময়ের কিছুই নেই যে, তাওহীদের সাথে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেমন হাদীসে আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা তোমাদের মরণোনুখ ব্যক্তিকে “লা ইলাহা ইন্লাল্লাহ' এর শাহাদাত পাঠ করাতে থাকো । কেননা, যে ব্যক্তি তার মৃত্যুর সময় এটা পাঠ করবে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে ।” সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহ্র রাসূল (সঃ) যে ব্যক্তি সুস্থাবস্থায় এটা পাঠ করবে (তার হুকুম কি?)” তিনি উত্তরে বলেনঃ “এটা তো (জান্রাত) আরো বেশী ওয়াজিবকারী, এটাতো (জান্রাত) আরো বেশী ওয়াজিবকারী ।” অতঃপর তিনি বলেনঃ “ধার হাতে আমার প্রাণ রয়েছে তাঁর শপথ! যমীন ও আসমান এবং এতোদুভয়ের মাঝের সমস্ত কিছু এবং নিত্রের সমস্ত জিনিস যদি মীযানের (তারাযুর) এক পাল্লায় রাখা হয় এবং 'লা ইলাহা ইন্লাল্লাহ এর শাহাদাত দ্বিতীয় পাল্লায় রাখা হয় তবে এই শাহাদাতের ওজনই ভারী হয়ে যাবে।” এর আরো দলীল হচ্ছে এ হাদীসটি যাতে তাওহীদের একটি ক্ষুদ্র খ্ড পাপরাশির বড় বড় দফতরের চেয়ে ভারী হওয়ার কথা বর্ণিত হয়েছে ।৯ সুতরাং তাদের (আল্লাহর সন্তান আছে) এই উক্তিটি এতো বড় অন্যায় যে, আল্লাহর শ্রেষ্ঠত্ব ও বড়ত্বের কারণে আকাশ যেন কেপে ওঠে এবং যমীন যেন ক্রোধে ফেটে পড়ার উপক্রম হয় । আর পাহাড় যেন চূর্ণ বিচর্ণ হয়ে পড়বে। হযরত আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি পাহাড় অপর পাহাড়কে জিজ্ঞেস করেঃ "আল্লাহর যিকৃর করেছেন এরূপ কোন লোকও কি তোমার উপর আরোহণ করেছে?” এ পাহাড়টি তখন খুশী হয়ে উত্তর দেয়ঃ “হা, করেছে।” সুতরাং পাহাড়ও বাতিল ও মিথ্যা কথা এবং ভাল কথা শুনতে পায়, অন্য কেউ শুনতে পায় না। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন। ১. এই হাদীস ইমাম ইবনু জারীর (রঃ) বর্ণনা করেছেন ।
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।