Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১৯৮ পারাঃ ১৬ উষ্তীগ্ুলির এক একটি কদম এতো দূরের ব্যবধানে থাকবে যতদূরে দৃষ্টি যাবে। তারা ওগুলির উপর সওয়ার হয়ে একটি জান্রাতী বৃক্ষের নিকট পৌঁছবে । সেখান থেকে দুঁটি নহর প্রবাহিত হতে তারা দেখতে পাবে । তারা একটির পানি পান করবে, যার ফলে তাদের অন্তরের সব কালিমা দুর হয়ে যাবে। দ্বিতীয়টিতে তারা গোসল করবে। এর ফলে তাদের দেহ আলোকময় হয়ে যাবে আর তাদের মাথার চুল পরিপাটি হয়ে যাবে । এরপরে তাদের চুল আর কখনো এলোমেলো ও অপরিষ্কার হবে না। তাদের চেহারা হয়ে যাবে আলোকোজ্জুল। তারপর তারা জান্নাতের দরজায় পৌছে যাবে। স্বর্ণের দরজার উপর লাল ইয়াকৃত বা মণি মাণিক্যের হলকা থাকবে । তাতে তারা করাঘাত করবে। এর ফলে একটা সুমধুর স্বর বের হবে এবং হুরেরা বুঝতে পারবে যে, তাদের স্বামীরা এসে গেছে । জান্রাতের রক্ষক আসবে এবং দরজা খুলে দেবে। তারা তার জ্যোতির্ময় ও পরিচ্ছন্ন চেহারা দেখে সিজদায় পতিত হওয়ার ইচ্ছা করবে, কিন্তু তৎক্ষণাৎ সে বলে উঠবেঃ “আমি তো আপনাদেরই অনুগত এবং আপনাদের আদেশ পালন করতে বাধ্য |” তারা তখন তার সাথে চলতে থাকবে। তাদের হ্রগুলি আর সহ্য করতে না পেরে তাবু থেকে বেরিয়ে পড়বে এবং তাদের সাথে কোলাকুলি করবে । অতঃপর তারা বলবেঃ “আপনারা তো আমাদের মাথার মুকুট । আপনারা আমাদের প্রেমিক এবং আমরা আপনাদের প্রেমিকা । আমরা চিরস্থায়ী জীবনের অধিকারিণী । আমাদের মৃত্যু নেই । আমরা শান্তি দায়িণী এবং এটা কখনো শেষ হবার নয়। আমরা সব সময় সন্তুষ্ট থাকবো এবং কখনো অসন্তুষ্ট হবো না। আমরা সদা এখানে অব স্থান করবো, কখনো বিচ্ছিন্ন হবো না।” তারা ভিতরে প্রবেশ করে দেখবে যে, শত গজ উঁচু প্রাসাদ রয়েছে । ওর দেয়ালগুলি মণিমুক্তা এবং হলদে লাল ও সবুজ রঙ বিশিষ্ট সোনা দ্বারা নির্মিত। প্রত্যেকটি দেয়াল পরস্পর সাদৃশ্যযুক্ত। প্রত্যেক ঘরে রয়েছে সত্তরটি সিংহাসন, প্রতিটি সিংহাসনে উপর রয়েছে সত্তরটি জোড়া । তথাপি, তাদের পায়ের গোছার ঝলক দেখা যায়, তাদের সহবাসের পরিমাণ হবে দুনিয়ার পূর্ণ একটি রাত্রির সমান। সেখানে নির্মল পানি খাটি দুধের যা জন্তু হতে দোহনকৃত নয়, উত্তম, সুস্বাদু, ক্ষতিকারক নয়। এইরূপ পবিত্র মদের এবং মৌমাছির পেট হতে নির্গত নয় এইরূপ খাটি মধুর নহর প্রবাহিত হবে। ফল দানকারী বৃক্ষ ফলের ভরে ঝুঁকে পড়বে । ইচ্ছা হলে দাড়িয়ে দাড়িয়ে ফল ছিড়বে, ইচ্ছা হলে বসে বসে এবং ইচ্ছা হলে শুয়েশুয়ে ফল ছিড়ে নেবে । সবুজ ও সাদাপাখী উড়তে থাকবে ।

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।