Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ মারইয়াম ১৯ ১৮৭ পারাঃ ১৬ রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহ তাআ'লার কাছে কোন কিছুরই ঘাটতি নেই । তিনি উত্তম হতে উত্তমতম এবং বহু হতে আরো বহু প্রদানকারী । যে ব্যক্তি আল্লাহর পথে এক হাজার আয়াত পাঠ করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআশলা তার নামটি নবী, সিদ্দীক ও শহীদদের তালিকায় লিপিবদ্ধ করবেন এবং তীরা হলেন সর্বোত্তম সঙ্গী । আর যে ব্যক্তি বেতন ভোগী হিসেবে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মুসলিম সেনাবাহিনীকে হিফাজত করার জন্যে পিছন থেকে পাহারা দেয়, সে তার চোখে জাহান্রামের আগ্তন দেখবেও না, শুধু কসম পুরো করার জন্যেই তাকে দেখতে হবে। কেননা, আল্লাহ তাআ'লা বলেছেনঃ “তোমাদের সকলকেই ওটা (জাহান্রাম) হতেও সাতশগুণ বেশী মর্যাদা রাখে । কাতাদা (রাঃ) বলেন যে, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে পার হওয়া বা অতিক্রম করা । আবদুর রহমান (রঃ) বলেন যে, মুসলমান পুলসিরাত পার হয়ে যাবে, আর মুশরিক জাহান্রামে পড়ে যাবে। রাসূলুল্লাহ (সঃ) বলেন, এ দিন বহু পুরুষ ও নারী পুলসিরাতের উপর থেকে পিছলিয়ে পড়ে যাবে। ওর দুপার্থে ফেরেশতাদের সারি থাকবে ধারা নিরাপত্তার প্রার্থনা জানাতে থাকবেন। এটা তো আল্লাহর কসম যা পুরো হবেই । এর ফায়সালা হয়ে গেছে এবং আল্লাহ তাআ'লা ওটা নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। পুলসিরাতের উপর যাওয়ার পর খোদাভীরু লোকেরা পার হয়ে যাবে । আর পাপীরা তাদের আমল অনুযায়ী জাহান্রামে গড়ে গড়ে পড়তে থাকবে । মুমিনরাও নিজ নিজ আমল অনুযায়ী মুক্তি পাবে। যে পরিমাণ আমল হবে সেই পরিমাণ সেখানে বিলম্ব হবে। তারপর যারা মুক্তি পাবে তারা তাদের মুসলমান ভাইদের জন্যে সুপারিশ করবে । ফেরেশতামগ্ডলী ও রাসূলগণও শাফাআ'ত করবেন। অতঃপর কতকগুলি লোক এমন অবস্থায় জাহান্রাম হতে বের হবে যে, আগুন তাদেরকে খেয়ে ফেলবে । শুধু চেহারায় সিজদার জায়গাটুকু বাকী থাকবে । তারপর নিজনিজ বাকী ঈমানের পরিমাণ হিসেবে জাহান্রাম থেকে বেরিয়ে আসবে । যাদের অন্তরে দীনার স্বের্ণ মুদ্রা) পরিমাণ ঈমান থাকবে তারা প্রথমে বের হবে । তারপর বের হবে তাদের চেয়ে কম ঈমানের অধিকারী লোকেরা ৷ এরপর বের হবে এ লোকেরা যাদের ঈমান এদের চেয়ে কম হবে । তারপর যাদের ঈমান হবে সরিষার দানার পরিমাণ তারা বের হবে, এরপরে এরচেয়ে কম ঈমানের অধিকারীদেরকে বের করা হবে । তারপর এ ব্যক্তিকে বের করা হবে যে সারা জীবনে একবার লাইলাহা ইল্লাল্লাহ বলেছে । যদিও তার অন্য কোন পুণ্য নাও থাকে । এরপর জাহান্রামে শুধু তারাই থাকবে যাদের ভাগ্যে জাহান্রামে চিরস্থায়ী অবস্থান লিখিত আছে।

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।