Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ মারইয়াম ১৯ চিন পারাঃ ১৬ করো এবং তারই ইবাদতে ১১৯ 12১১) ধৈর্যশীল থাকো; তুমি কি তার 957 সমগুণ সম্পন্ন কাউকেও জান? 2 হযরত ইবনু আব্বাস (রোঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) একবার হযরত জিবরাঈলকে (আঃ) বলেনঃ “আপনি আমার কাছে যত বার আসেন, এর চেয়ে বেশীবার আসেন না কেন?”এর উত্তরে এই আয়াত অবতীর্ঘ হয়। ১ এটাও বর্ণিত আছে যে, একবার হযরত জিবরাঈলের (আঃ) আগমনের বিলম্ব হয়। ফলে রাসূলুল্লাহ (সঃ) বড়ই বিচলিত ও চিন্তিত হয়ে পড়েন। তারপর হযরত জিবরাঈল (আঃ) এই আয়াত নিয়ে অবতরণ করেন। অন্য একটি রিওয়াইয়াতে,আছে যে, হযরত জিবরাঈল (আঃ) বারো দিন বা এর চেয়ে কম দিন পর্যন্ত আগমন করেন নাই। অতঃপর তিনি আসলে রাসূলুল্লাহ সেঃ) তাকে জিজ্ঞেস করেনঃ “আপনার আগমনে এতো 'বিলম্ব হলো কেন? মুশরিকরা তো বহু কিছু গুজব রটাতে শুরু করেছিল।” এঁ সময় এই আয়াত অবতীর্ণ হয়। সুতরাং এই আয়াত “৮১5 এই সূরার আয়াতের মতই । বর্ণিত আছে যে, চল্লিশ দিন পর্যন্ত তাদের দু'জনের মধ্যে সাক্ষাৎ ঘটে নাই। সাক্ষাৎ হলে রাসূলুল্লাহ (সঃ) হযরত জিবরাঈলকে (আঃ) বলেনঃ “আপনি আগমনে বিলম্ব করায় আমি তো বড়ই বিচলিত হয়ে পড়েছিলাম ।” হযরত জিবরাঈল (আঃ) জবাবে তাকে বলেনঃ “আপনার সাথে সাক্ষাতের জন্যে আমিই বেশী আগ্রহী ছিলাম। কিন্তু আমি আল্লাহ তাআ'লার হুকুমের অনুগত । যখন তিনি নির্দেশ দেন তখনই শুধু আমি আসতে পারি। ২ বর্ণিত আছে যে, একবার হযরত জিবরাঈল (আঃ) আগমনে বিলম্ব করেন। অতঃপর তিনি আগমন করলে রাসূলুল্লাহ (সঃ) তাকে বিলম্বের কারণ জিজ্ঞেস করেন। উত্তরে হযরত জিবরাঈল (আঃ) বলেনঃ “যখন লোকেরা তাদের নখ কাটে না, অঙ্গুলী পরিষ্কার করে না, গোফ ছোট করে না এবং মিসওয়াক করে না, তখন আমি কিরূপে আসতে পারি?” অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন। ৩ ১ ইমাম জাহমাদ রেঃ) এটা স্বীয় সুলনাদে বানা করেছেন এবং বুখারী (রঃ) একাকী এটা তাখরীজ করেছেন ৷ ২.কিন্তু এই রিওয়াইয়াতটি গারীব বা দুর্বল। ত. এটা মুসনাদে ইবনু আবি হা"তিমে হযরত মুজাহিদ (রঃ) হতে বর্ণিত আছে। ॥

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।