৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ মারইয়াম ১৯ ১৭৩ পারাঃ ১৬ “আমরা মনে করতাম যে, এর দ্বারা উদ্দেশ্য হলো নামাযকে ছেড়ে দেয়া ও ছেড়ে না দেয়া ।” হযরত ইবনু মাসউদ (রাঃ) তখন বললেনঃ “নামায ছেড়ে দেয়া তো কুফরী ।” হযরত মাসরূক (রঃ) বলেন যে, পাচ ওয়াক্ত নামাযের প্রতি যত্ববান লোকেরা উদাসীনদের তালিকাভুক্ত নয়। খলীফাতুল মুসলেমীন আমীরুল মু'মিনীন হযরত উমার ইবনু আবদিল আযীয (রঃ) এই আয়াতটি পাঠ করে বলেনঃ “এর দ্বারা উদ্দেশ্য সরাসরি নামাযকে ছেড়ে দেয়া নয়, বরং নামাযের সময়কে নষ্ট করে দেয়া উদ্দেশ্য । হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, কিয়ামতের নিকটবর্তী সময়ে এই সব অসৎ লোকের আবিভার্ব ঘটবে । এই লোকগুলি চতুষ্পদ জন্তুর মত লম্ম ঝম্ফ করতে থাকবে । আতা" ইবনু আবি রবাহও একথাই বলেন যে, শেষ যামানায় এ সব লোকের আবির্ভাব হবে। তারা চতুষ্পদ জন্তু ও গাধার মত রাস্তাতেই লাফাতে থাকবে এবং যে আল্লাহ আকাশে রয়েছেন তাকে মোটেই ভয় করবে না। তারা লোকদেরকে দেখে কোন লজ্জা শরমও করবে না। মুসনাদে ইবনু আবি হা*তিমে হাদীস বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “এই অপদার্থ পরবর্তী লোকেরা ষাট বছর পরে আসবে যারা নামাকে নষ্ট করে দিবে এবং কুপ্রবৃত্তির পিছনে লেগে পড়বে । তারা কিয়ামতের দিন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর এদের পরে এ সব অযোগ্য লোক আসবে যারা কুরআন কারীমের পাঠ করবে বটে, কিন্তু তা তাদের কণ্ঠ থেকে নীচে নামবে না। কুরআনের পাঠক তিন প্রকারের রয়েছে। তারা হচ্ছে মু'মিন, মুনাফিক ও পাপাচার।” এই হাদীসের বর্ণনাকারী হযরত ওয়ালীদকে (রাঃ) তার শিষ্য এর ব্যাখ্যা জিজ্ঞেস করলে তিনি বলেনঃ “মুমিন তো ওর সত্যতা স্বীকার করবে, মুনাফিক ওর উপর বিশ্বাস রাখবে না, আর পাপাচার এর দ্বারা নিজের পেট পূর্ণ করবে ।” ইবনু আবি হা"তিমে একটি গারীব হাদীসে রয়েছে যে, উম্মুল মু হযরত আয়েশা রোঃ) যখন আসহাবে সুফফার নিকট কিছু সাদকা পাঠাতেন, তখন তিনি বলতেনঃ “কোন বারবারী পুরুষ ও বারবারিয়া স্ত্রী লোককে যেন এর থেকে কিছু না দেয়া হয়। কেননা, রাসূলুল্লাহকে (সঃ) আমি বলতে শুনেছিঃ “এরাই হচ্ছে এ পরবর্তী অপদার্থ লোক যাদের বর্ণনা এই আয়াতে রয়েছে।” মুহাম্মদ ইবনু কা'ব কারাযী (রঃ) বলেন যে, এর দ্বারা পশ্চিমের এ বাদশাহকে বুঝানো হয়েছে, যে চরম দুষ্ট বাদশাহ । হযরত কাব আহবার (রঃ) বলেনঃ “আল্লাহর কসম! আমি মুনাফিকদের বিশেষণ
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।