Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১৭২ পারাঃ ১৬ ৬০। কিন্তু তারা নয় যারা তাওবা 41614 ৮ করেছে, ঈমান এনেছে ও সকর্ম চি করেছে; তারা তো জান্নাতে ৩৯৩০ ০5৩ ৩৮৮০ ০৯০5 প্রবেশ করবে; তাদের প্রতি. ১৯০০৮৫৮৮৫৫৫ ০ ০৩) এ ই কোন যুলুম করা হবে না। 22 আল্লাহ সংলোকদের বিশেষ করে নবীদের (আঃ) বর্ণনা করলেন, ধারা আল্লাহর হুদুদের রক্ষণাবেক্ষণকারী, সৎকার্ষের নমুনা স্বরূপ এবং মন্দকাজ থেকে দূরে অবস্থানকারী ছিলেন। এখন তিনি মন্দলোকদের বর্ণনা দিচ্ছেন, যারা এ ভাল লোকদের পরে এমনই হয়ে যায় যে, তারা নামায থেকেও বেপরোয়া হয়ে যায়। নামাধের ন্যায় গুরুত্বপূর্ণ ফরজকেও যখন তারা ভূলে বসে, তখন তো এটা স্পষ্টভাবে প্রতীয়মান যে, অন্যান্য ফরজপ্তলিকে কি পরোয়া তারা করতে পারে? কেননা নামায তো হচ্ছে দ্বীনের ভিত্তি এবং সমস্ত আমল হতে এটা উত্তম ও মর্যাদা সম্পন্ন । এ লোকগুলি তাদের কুপ্রবৃত্তির পিছনে লেগে পড়ে । পার্থিব জীবনেই তারা সন্তৃষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে । নামাযকে নষ্ট করা দ্বারা উদ্দেশ্য হয়তো বা নামাযকে সম্পূর্ণরূপেই ছেড়ে দেয়া। এ জন্যেই ইমাম আহমাদ (রঃ) এবং পূর্ব যুগীয় ও পর যুগীয় অনেক গুরুজনের মাযহাব এটাই যে, নামায পরিত্যাগকারী কাফির । ইমাম শাফিয়ীরও (রঃ) একটি উক্তি এটাই | কেননা, হাদীসে রয়েছে যে, বান্দা ও কুফরীর (শিরকের ) মধ্যে প্রভেদকারী হচ্ছে নামায । অন্য হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমাদের মধ্যে ও তাদের মধ্যে প্রভেদকারী হলো নামায । সুতরাং যে ব্যক্তি নামায ছেড়ে দিলো সে কাফির হয়ে গেল।” এই মাসআলা বিস্তারিতভাবে বর্ণনা করার জায়গা এটা নয়। অথবা নামাযকে ছেড়ে দেয়ার অর্থ হচ্ছে সঠিকভাবে নামাযের সময়ের পাবন্দী না করা । হযরত ইবনু মাসউদকে (আঃ) জিজ্ঞেস করা হয়ঃ কুরআনকারীমে নামাযের বর্ণনা খুবই বেশী রয়েছে । কোথাও রয়েছে নামাযের প্রতি অবহেলা থাকার নির্দেশ এবং কোথাও আছে নামাষে যত্রবান থাকার হুকুম (এর কারণ কি?) উত্তরে তিনি বলেনঃ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাযের সময়ের ব্যাপারে অবহেলা না করা এবং সময়ের পাবন্দী করা ।” জনগণ বললোঃ

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।