Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১৬৫ পারাঃ ১৬ এখানে আল্লাহ তাআলা ইসমাঈল ইবনু ইবরাহীমের (আঃ) প্রশংসামূলক বর্ণনা দিচ্ছেন। তিনি সারা হিজাযের পিতা । তিনি যে নযর বা মানত মানতেন এবং যে ইবাদত করার ইচ্ছা করতেন তা তিনি পুরো করতেন। প্রত্যেক হক তিনি আদায় করতেন। একটি লোককে তিনি একদা ওয়াদা দিয়ে বলেনঃ “আমি তোমার সাথে অমুক জায়গায় সাক্ষাৎ করবো । তুমি সেখানে পৌঁছবে ।” ওয়াদা মৃতাবেক হযরত ইসমাঈল (আঃ) সেখানে হাজির হন। কিন্তু এ লোকটি আসে নাই । তার অপেক্ষায় তিনি সেখানে অবস্থান করতে থাকেন। শেষ পর্যন্ত পূর্ণ একদিন ও একরাত অতিবাহিত হয়ে যায়। পরে লোকটির এ কথা স্মরণ হলে সে সেখানে এসে দেখে যে, তিনি তার জন্যে অপেক্ষা করতে রয়েছেন। সে জিজ্ঞেস করেঃ “আপনি কি কাল থেকেই এখানে অবস্থান করছেন? উত্তরে তিনি বলেনঃ “যখন ওয়াদা ছিল তখন অবস্থান না করে কি পারি?” লোকটি তখন ওযর পেশ করে বলেঃ “জনাব ক্ষমা করবেন, আমি একেবারে ভুলেই গিয়েছিলাম ।” সুফিয়ান সাওরী রেঃ) বলেন যে, তার অপেক্ষায় সেখানে তার পূর্ণ একটি বছর কেটে যায়। ইবনু শৃিব (রঃ) বলেন যে, সেখানে তিনি বাসস্থান বানিয়ে নিয়ে ছিলেন। আবুল হামসা" (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ““নুবওয়াতের পূর্বে আমি রাসূলুল্লাহর সেঃ) সাথে কিছু বাণিজ্যিক লেন দেন করেছিলাম । আমি চলে যাই এবং তাকে বলে যাইঃ আপনি এখানেই অবস্থান করুন, আমি এখনই ফিরে আসছি । তারপর আমি সম্পূর্ণরূপে বেখেয়াল হয়ে যাই। এরপর এদিন কেটে যায় এবং এ রাতও কেটে যায়। তৃতীয় দিনে আমার একথা স্মরণ হলো । আমি গিয়ে দেখি যে, তিনি সেখানেই অবস্থান করছেন। তিনি আমাকে দেখে শুধু এইটুকু বলেনঃ “তুমি আমাকে কষ্টে ফেলে দিয়েছো । আমি তিন দিন থেকে এখানেই তোমার জন্যে অপেক্ষা করছি।” ১ এটাও বলা হয়েছে যে, এটা তার এ ওয়াদার বর্ণনা যা তিনি তার যবাহ্‌্র সময় তার পিতার সাথে করেছিলেন। তিনি বলেছিলেনঃ “আব্বা! আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।” সত্যিই তিনি তার এ ওয়াদা পুরো করেছিলেন এবং ধৈর্য ও সহনশীলতার সাথে কাজ করেছিলেন । ওয়াদা পুরো করা একটা ভাল কাজ এবং ওয়াদার খেলাফ করা অত্যন্ত খারাপ কাজ । কুরআন কারীমে ঘোষিত হচ্ছেঃ “হে মুমিনগণ! এইরূপ কথা কেন বলছো যা (নিজেরা) কর না? আল্লাহর নিকট এটা অত্যন্ত অসন্তুষ্টির কারণ যে, এইরূপ কথা বলা যা (নিজেরা) কর না।” ১. এটা ইমাম আবু দাউদ (রঃ) তার সুনান গ্রন্থে এবং আবু বকর মুহাম্মদ ইবনু জা*ফর খারায়েতী রেঃ) তার “মাকারিমূল আখলাক গ্রন্থে বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।