Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ কাহ্‌ফ ১৮ চা পারাঃ ১৫ কাহ্ফ বলা হয় পাহাড়ের গর্তকে। সেখানে এই যুবকরা লুকিয়ে গিয়েছিলেন । “রাকীম' হয় ঈলা পাহাড়ের পার্খবর্তী একটি উপত্যকার নাম, না হয় এ জায়গায় একটি অক্টালিকার নাম, কিংবা কোন জনপদের নাম অথবা এ পাহাড়ের নাম। এঁ পাহাড়ের নাম নাজলুসও বলা হয়েছে এবং গুহার নাম বলা হয়েছে হায়রূম। এ যুবকদের কুকুরটির নাম হামরান বলা হয়েছে। হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেনঃ “সমস্ত কুরআন আমার জানা আছে, কিন্তু “হানান' বা “আওয়াহ' এবং “রাকীম' শব্দ সম্পর্কে আমার অবগতি নেই। আমার জানা নেই যে, “রাকীম"' কিতাবের নাম কি এ ভিত্তির নাম ।” তার থেকে আর একটি রিওয়াইয়াত বর্ণিত আছে যে, “রাকীম' হচ্ছে কিতাব। সাঈদ (রঃ) বলেন যে, ওটা পাথরের একটি ফলক ছিল যার উপর আসহাবে কাহ্‌ফের ঘটনা লিখে এ গুহার দরজার উপর লিয়ে দেয়া হয়েছিল। আবদুর রহমান (রঃ) বলেন যে, কুরআন কারীমে “? ৮৯ %২-%১০%"রয়েছে অর্থাৎ চিহ্নিত লিখিত কিতাব । সুতরাং আয়াতের বাহ্যিক শব্দ দ্বারা এরই পৃষ্ঠ গোষকৃতা করা হচ্ছে। আর এটাই ইমাম ইবনু জারীরের (রঃ) পছন্দনীয় উক্তি 9. ৮০ 55 যে, ৪5 শব্দটি ১০৯৯০এর ওযনে 7*5১৮%এর অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন 5 05447 এবং ১১৪৫: ২৯৫ এর অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এই যুবকরা তাদের দ্বীনকে রক্ষা করার জন্যে নিজেদের কওমের নিকট থেকে পালিয়ে গিয়েছিলেন। তাদের ভয় ছিল যে, না জানি তারা তাদেরকে তাদের দ্বীন থেকে বিভ্রান্ত করে ফেলে। পালিয়ে গিয়ে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন । তারা প্রার্থনা করেছিলেনঃ “হে আল্লাহ! আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাযিল করুন। আমাদেরকে আমাদের কওম হতে লুকিয়ে রাখুন এবং আমাদের এই কাজের পরিণতি ভাল করুন” হাদীসে একটি দুআ"য় রয়েছে “হে আল্লাহ! আমাদের ব্যাপারে আপনি যে ফায়সালা যে, রাসূলুল্লাহ (সঃ) তীর প্রার্থনায় আরজ করতেনঃ “হে আল্লাহ! আপনি আমাদের সমস্ত কাজের পরিণাম ভাল করুন! আমাদেরকে দুনিয়ার লাঞ্কুনা ও এ গুহায় প্রবেশ করে তীরা ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যেই বহু বছর অতিবাহিত হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআ*লা তাদেরকে জাগ্রত করেন। তাদের মধ্যে একজন দিরহাম (রৌপ্যমুদ্রা) নিয়ে সওদা খরিদের উদ্দেশ্যে বাজারেরদিকে রওয়ানা হন, যেমন সামনে আসছে । মহান আল্লাহ বলেনঃ

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।