৬/৬//.0012161/১10.00]া) সুরাঃ মারইয়াম ১৯ ১৫০ পারাঃ ১৬ তার পর তিনি আকাশে উঠে গেছেন। এই দলটিকে ইয়াকুবিয়্যাত বলা হয়। বাকী তিনটি দলের তিনজন আলেম এ আলৈমকে মিথ্যাপ্রতিপন্ন করে । তখন এ তিন জনের দুজন তৃতীয়জনকে বলেঃ “তোমার ধারণা ও মতামত কি?” সে বললোঃ “তিনি আল্লাহ্র পুত্র ছিলেন।” এই দলটির নাম নাসতুরিয়্যাহ। অবশিষ্ট দুজন এ তৃতীয় জনকে বললোঃ “তুমিও ভুল বললে ।” অবশিষ্ট দু'জনের একজন অপরজন্কে বললোঃ “তুমি তোমার মতামত পেশ কর।” সে বললোঃ “আমার তো আকীদা এই যে, তিনি তিন মা'বুদের এক মা'বুদ। এক মা'বুদ আল্লাহ, দ্বিতীয় মা*বুদ এই ঈসা (আঃ) এবং তৃতীয় মাবুদ তার মাতা মারইয়াম (আঃ)।” এই দলটির নাম ইসরাঈলিয়্যাহ। আর দলটিই ছিল খৃষ্টানদের বাদশাহ । তাদের সবার উপর আল্লাহর লা'নত বর্ষিত হোক। চুতর্থ জন বললোঃ “তোমরা সবাই মিথ্যাবাদী । হযরত ঈসা (আঃ) ছিলেন আল্লাহর বান্দা ও তীর রাসূল। তিনি ছিলেন আল্লাহর কালেমা এবং তারই নিকট হতে প্রেরিত আল্লাহর রূুহ।” এই দলটি মুসলমান। আর এরাই ছিল সঠিক পথের অনুসারী । তাদের মধ্যে যার অনুসারী যে দল ছিল সেই দল তার উক্তির উপরই চলে গেলো এবং তারা পরস্পর যুদ্ধ বিগ্রহ শুরু করে দিলো । সর্বযুগে মুসলমানদের সংখ্যা কম থাকে বলে এ সব দল মুসলমানদের উপর বিজয় লাভ করলো । আল্লাহ তাআ'লার উক্তির তাৎপর্য এটাই যে, তারা এমন লোকদেরকে হত্যা করতো মানুষের মধ্যে যারা ন্যায়ের আদেশ করতো । এতিহাসিকদের বর্ণনা এই যে, বাদশাহ কুসতুনতীন তিনবার খৃষ্টানদের একত্রিত করে। শেষ বারের সম্মেলনে তাদের দু* হাজার এক শ' সত্তর জন আ'লেম একত্রিত ছিল। কিন্তু তারা সবাই হযরত ঈসার (আঃ) ব্যাপারে বিভিন্ন মতাবলম্বী ছিল। এক শ' জন এক কথা বললে সত্তর জন অন্য কথা বলে। পঞ্চাশ জন আরো অন্য কিছু বলে। ষাট জনের আকীদা অন্য। প্রত্যেকের মত একে অপরের বিপরীত ছিল। সবচেয়ে বড় দলটির লোক যা ছিল তিনশ ষাট । বাদশাহ এই দলের লোক সংখ্যা বেশী দেখে এই দলভুক্ত হয়ে যায়। রাজ্যের মঙ্গল এতেই ছিল। সুতরাং তার রাজনীতি তাকে এই দলের প্রতিই মনোযোগী করলো । সে অন্যান্য সমস্ত দলকে বের করে দিলো । আর এদের জন্যে সে “আমানাতে কুবরা' এর প্রথা আবিষ্কার করলো । প্রকৃত পক্ষে এটাই হচ্ছে জঘন্যতম খিয়ানত বা বিশ্বাসঘাতকতা । এখন এ আলেমদের দ্বারা সে শরীয়তের মাসআলার কিতাবগুলি লিখিয়ে নিলো। আর রাজ্যের বহু রীতি-নীতি এবং শহরের জরুরী বিষয়গুলি শরীয়তরূপে তার মধ্যে দাখিল করে দিলো । সে অনেক কিছু নতুন নতুন বিষয়
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।