৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১৪৫ পারাঃ ১৬ ইশারা করেন। তারা তীর মর্যাদা স্বীকার করে নাই বলে তাঁকে অন্যায়ভাবে অনেক কিছু বললো । তারা বললোঃ “তুমি কি আমাদেরকে পাগল পেয়েছো যে, আমরা তোমার দুপ্ধপোষ্য শিশুকে তোমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবো? সে আমাদেরকে কি বলবে?” ইতিমধ্যেই হযরত ঈসা (আঃ) মায়ের কোল থেকেই বলে উঠলেনঃ “হে লোক সকল! আমি আল্লাহ্র একজন দাস।” হযরত ঈসার (আঃ) প্রথম উক্তি ছিল এটাই | তিনি মহান আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন এবং নিজের দাসত্বের কথা ঘোষণা করলেন। তিনি আল্লাহ তাআ'লার “যাত' বা সত্তাকে সন্তান জন্মদান হতে পবিত্র বলে ঘোষণা দিলেন, এমনকি তা সাব্যস্ত করে দিলেন। কেননা, সন্তান দাস হয় না। অতঃপর তিনি বললেনঃ “আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন৷” এতে তিনি তার মাতার দোষমুক্তির বর্ণনা দিয়েছেন এবং দলীলও বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ “আমাকে আল্লাহ তাআ'লা নবী করেছেন এবং কিতাব দান করেছেন ।” বর্ণিত আছে যে, যখন এ লোকগুলি হযরত মারইয়াম (আঃ) কে তিরস্কার করছিল এ সময় হযরত ঈসা (আঃ) তীর দুধ পান করছিলেন। তাদের এ তিরস্কার বাণী শুনে তিনি স্তন থেকে মুখ টেনে নেন এবং বাম পার্খে ফিরে তাদের দিকে মুখ করে এই উত্তর দেন। কথিত আছে যে, এই উক্তির সময় তার অঙ্গুলী উ্থিত ছিল এবং হাত কীধ পর্যন্ত উচু ছিল। ইকরামা (রঃ) বলেন যে, “আমাকে কিতাব দিয়েছেন” তার এই উক্তির ভাবার্থ হচ্ছেঃ আমাকে কিতাব দেয়ার ইচ্ছা করেছেন। এটা পূর্ণ হবেই । হযরত আনাস (রাঃ) বলেন যে, জন্ম গ্রহণের সময়েই হযরত ঈসার আঃ) সব কিছু মুখস্থ ছিল এবং তাকে সব কিছু শিখিয়েই সৃষ্টি করা হয়েছিল। ১ হযরত ঈসা (আঃ) আরো বলেনঃ “যেখানেই আমি থাকি না কেন, তিনি (আল্লাহ) আমাকে আশিস ভাজন করেছেন। আমি মানুষকে কল্যাণের কথা শিক্ষা দেবো এবং তারা আমার দ্বারা উপকৃত হবে ।” বানু মাখযুম গোত্রের গোলাম অহাব ইবনু অর্দ (রঃ) হতে বর্ণিত আছে যে, একজন আলেম তার চেয়ে বড় একজন আলেমের সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞেস করেনঃ “আল্লাহ আপনার উপর দয়া করুন! বলুন তো, আমার কোন আমল আমি ঘোষণা বা প্রচার করতে পারি?” উত্তরে তিনি বলেনঃ “ভাল কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ ৷ কেননা, এটাই হচ্ছে আল্লাহর দ্বীন ঘা সহ তিনি তার নবীদেরকে তার বান্দাদের নিকট পাঠিয়েছিলেন ১. কিন্তু এই উক্তিটির সনদ ঠিক নয়।
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।