Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012181/১10.00]া) সুরাঃ মারইয়াম ১৯ ১৪৪ পারাঃ ১৬ হযরত মুগীরা ইবনু শু'বা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সাঃ) আমাকে নাজুরানে প্রেরণ করেন। সেখানে আমাকে খৃস্টানরা জিজ্ঞেস করেঃ “তোমরা এ৮/৪-০-াঁ ও পড়ে থাকো | অথচ হযরত মুসা (আঃ) তো হযরত ঈসার (আঃ) বহু পূর্বে অতীত হয়েছেন?” এ সময় আমি তাদের এই পরনের কোন জবাব দিতে পারলাম না। মদীনায় ফিরে এসে আমিরসহ (সাঃ) সামনে ওটা বর্ণনা করলাম । তিনি বলেনঃ "তুমি তো তাদেরকে এ সময়েই এ উত্তর দিতে পারতে যে, পরের রনির লোকদের নামে তাদের সন্তানদের নাম বরাবরই রেখে আসতো ।” ১ বর্ণিত আছে যে, একদা হযরত কা'ব (রাঃ) বলেছিলেনঃ “এই হারূণ হযরত মুসার (আঃ) ভাই হারূণ (আঃ) নন।” উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রাঃ) হযরত কা*বের (রাঃ) একথা অস্বীকার করেন । তখন হযরত কা'ব (রাঃ) তাকে বলেনঃ “যদি আপনি রাসূলুল্লাহ (সাঃ) হতে কিছু শুনে থাকেন, তবে আমি তা মানতে সম্মত আছি। অন্যথায় ইতিহাসের সাক্ষ্য হিসেবে তো তাদের মাঝে ছয় শ বছরের ব্যবধান রয়েছে ।” তার একথা শুনে হযরত আয়েশা রোঃ) নীরব হয়ে যান। ২ হযতর কাতাদা (রঃ) বলেন যে, হযরত মারইয়ামের (আঃ) পরিবার ও বংশের লোক উপরের স্তর হতেই সৎ ও দ্বীনদার ছিলেন এবং এই দ্বীনদারী যেন বরাবরই উত্তরাধিকার সূত্রে চলে আসছিল । কতকগুলি লোক এরূপই হয়ে থাকেন। আবার কতক পরিবার ও বংশ এর বিপরীতও হয় যে, উপরের স্তর থেকে নীচের স্তর পর্যস্ত সবাই খারাপ হয়। এই হারূণ বড়ই বুযুর্গ লোক ছিলেন। এই কারণেই বাণী ইসরাঈলের মধ্যে 'হারূণ' নাম রাখার সাধারণভাবে প্রচলন হয়ে যায়। এমন কি বর্ণিত আছে যে, যেই দিন এই হারূণের জানাযা বের হয় সেই দিন তার জানাযায় এ হারূণ নামেরই চল্লিশ হাজার লোক শরীক হয়েছিল। হযরত মারইয়ামের (আঃ) কওম তাকে তিরস্কারের সুরে বলেঃ “কি করে তুমি এরূপ অসৎ কাজ করলে? তুমি তো ভাল ঘরের মেয়ে! তোমার পিতা- মাতা উভয়েই ভাল ছিলেন। তোমার পরিবারের সমস্ত লোকই পবিত্র । এতদসত্বেও কি করে তুমি একাজ করতে পারলে?” কওমের এই ভর্তসনা মূলক কথা শুনে হযরত মারইয়াম (আঃ) নির্দেশ অনুযায়ী তার শিশু সন্তানের দিকে ১. এ হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত আছে। সহীহ মুসলিমেও এটা রয়েছে। ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান গারীব বলেছেন । ২. এই ইতিহাসের ব্যাপারে কিছু চিন্তা বিবেচনার অবকাশ রয়েছে।

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।