৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১৪৩ পারাঃ ১৬ একেবারে ভুল ও ভিত্তিহীন। কেননা, কুরআন কারীম দ্বারা এটা প্রমাণিত যে, | নই (আঃ) বাণী ইসরাঈলের শেষ নবী ছিলেন। তু তাঁর পরে শুধু খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তফা (সঃ) নবী হন। আর হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “আমিই হযরত ঈসা ইবনু মারইয়ামের (আঃ) সবচেয়ে বেশী নিকটবতী কেননা, আমার ও তার মাঝে অন্য কোন নবীর আবির্ভাব হয় নাই।” ১ সুতরাং যদি মুহাম্মদ ইবনু কা'ব কারাযীর রেঃ) উক্তি সঠিক হয় যে, হযরত ঈসার (আঃ) মাতা হযরত মারইয়াম (আঃ) হারূণের (আঃ) ভগ্নী ছিলেন, তবে এটা মানতে হবে যে, তিনি হযরত দাউদ (আঃ) ও হযরত সুলাইমানের (আঃ) পূর্বে বিদ্যমান ছিলেন। কেননা, কুরআন কারীমে বিদ্যমান রয়েছে যে, হযরত দাউদ (আঃ) হযরত মুসার (আঃ) পরে এসেছেন । আয়াত গুলি হলোঃ 2প্িল ৮৪ (২৪ ২৪৬) -. পেপে এজ 02 এই আয়াতগুলিতে হযরত দাউদের (আঃ) ঘটনা এবং তার জালুতকে হত্যা করার বর্ণনা রয়েছে। আর এতে এই শব্দ বিদ্যমান রয়েছে যে, এটা হযরত মুসার (আঃ) পরের ঘটনা । তিনি যে ভুল বুঝেছেন তার কারণ এই যে, তাওরাতে আছেঃ যখন হযরত মুসা (আঃ) বাণী ইসরাঈলসহ সমুদ্র অতিক্রম করেন এবং ফিরাউন তার কওমসহ পানিতে নিমজ্জিত হয়, তখন মারইয়াম বিনতে ইমরান, যিনি হযরত মুসা (আঃ) ও হযরত হারূণের (আঃ) ভগ্রী ছিলেন, অন্যান্য স্ত্রীলোকসহ দফ (এক প্রকার বাদ্য যন্ত্র) বাজিয়ে আল্লাহ্র তাসবীহ পাঠ করতঃ তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাওরাতের এই ইবারত থেকেই কারাধী (রঃ) মনে করে নিয়েছেন যে, এ মারইয়ামই হযরত ঈসার (আঃ) মাতা ছিলেন। অথচ এটা সম্পূর্ণ ভুল। হতে পারে যে, হযরত মুসার (আঃ) বোনের নামও মারইয়াম ছিল কিন্তু এ মারইয়াম যে ঈসার ভিডি না বরং এটা অসন্ভব। হতে পারে যে, দু'জনের একই নাম। একজনের নামে অন্যের নাম রাখা হয়ে থাকে । বাণী ইসরাঈলের তো এটা অভ্যাসই ছিল যে, তারা তাদের নবী ও ওয়ালীদের নামে নিজেদের নাম রাখতো । ১. এ হাদীসটি সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।