Tafseer Ibn Kasir ( 14th Part) PDF
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১৪০ পারাঃ ১৬ হারেসা (রঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমি হযরত ইবনু মাসউদের (রাঃ) নিকট অবস্থান করছিলাম । এমন সময় দু'জন লোক তার নিকট আগমন করে। তাদের একজন সালাম করলো" কিন্তু অন্যজন সালাম করলো না তিনি অকে জিজ্ঞেস করলেনঃ “তোমার সালাম না করার কারণ কি?” তার সঙ্গীরা উত্তরে বললোঃ “আজ কারো সাথে কথা না বলার সে কসম খেয়েছে।” তখন হযরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) তাকে বললেনঃ “তুমি লোকদের সাথে কথা বলো ও তাদেরকে সালাম দাও । এটা তো ছিল হয়ত আইয়ামে (আও) জন্য কেননা আল্লাহ তাআ'লা তার তা ও মাহাত্ম্য প্রমাণ করতে চেয়েছিলেন। এজন্যে তার পক্ষে ওটা ওযর ছিল।” ১ হযরত আবদুর রহমান ইবনু যায়েদ রেঃ) বলেন যে, যখন হযরত ঈসা (আঃ) তার মাতাকে বলেনঃ “আপনি বিচলিতা হবেন না।” তখন তার মাতা হযরত মারইয়াম (আঃ) বলেনঃ কিরূপে আমি বিচলিতা না হই? আমার স্বামী নেই এবং আমি কারো অধিকারীভূক্ত বাদী বা দাসীও নই। দুনিয়াবাসী বলবে যে, এ সন্তান কিরূপে হলো? আমি তাদের সামনে কি জবাব দেবো? তাদের সামনে আমি কি ওযর পেশ করবো? হায়! যদি আমি ইতিপূর্বেই মরে যেতাম! যদি আমি লোকের স্মৃতি হতে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতাম!” এ সময় হযরত ঈসা (আঃ) বলেছিলেনঃ “আম্মাজান! কারো সামনে কিছু বলার আপনার কোন প্রয়োজন নেই । যা কিছু বলার আমিই বলবো । আমিই আপনার জন্যে যথেষ্ট । মানুষের মধ্যে কাউকেও যদি আপনি দেখেন, তবে বলবেনঃ “আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতাবলম্বনের মানত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে বাক্যালাপ করবো না।” তিনি বলেন যে, এগুলি সবই হযরত ঈসার (আঃ) তার মাতার উদ্দেশ্যে উক্তি। অহাবও (রঃ) এরূপই বলেছেন। ৭। অতঃপর সে সন্তানকে নিয়ে টিরার + 47৮6 4৮০০0 117 তার সম্প্রদায়ের নিকট উপস্থিত ্ চি পাপ ঠিত 21 এপি গে গা হলো; তারা বললোঃ হে 4৮ | মারইয়াম (আঃ) তুমি তো এক 2 অদ্ভুত কাণ্ড করে বসেছো! ০৬০ ৬৮১ ৬ ১. এটা ইসহাক রেঃ) বর্ণনা করেছেন। ২. এটা ইবনু আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন ।

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।