৬/৬//.0012161/১10.00]া) সূরাঃ মারইয়াম ১৯ ১৩৭ পারাঃ ১৬ সর্বপুথম হযরত আদমকে (আঃ) সৃষ্টি করেন এবং তার বাপ ছিল না। এমনকি মাও ছিল না।" তার এ জবাবে এ লোকটি সব কিছু বুঝে নিলেন এবং আল্লাহর শক্তিকে অস্বীকার করতে পারলো না। হযরত মারইয়াম (আঃ) যখন দেখলেন যে, তার কওমের লোকেরা তার উপর অপবাদ দিতে শুরু করেছে, তখন তাদেরকে ছেড়ে তিনি বহু দূরে চলে যান। ইমাম মুহাম্মদ ইবনু ইসহাক (রঃ) বলেন যে, যখন গর্ভের অবস্থা প্রকাশ হয়ে পড়ে, তখন তার কওম তাকে নানা কথা বলে। তারা হযরত ইউসুফ নাজ্জারের (রঃ) মত সঘলোকের উপর এই অপবাদ দেয়। তখন তিনি তাদের নিকট থেকে সরে পড়েন । না কেউ তাকে দেখতে পায় এবং না তিনি কাউকেও দেখতে পান। প্রসব বেদনা উঠে গেলে হযরত মারইয়াম (আঃ) একটি খেজুর গাছের নীচে বসে পড়েন। কথিত আছে যে, এই নির্জন স্থানটি ছিল বায়তুল মুকাদ্দাসের পূর্ব দিকের কক্ষটি। এটাও একটি উক্তি আছে যে, যখন তিনি সিরিয়া ও মিসরের মধ্যবর্তী স্থানে পৌঁছেন, তখন তার প্রসব বেদনা শুরু হয়। আর একটি উক্তি আছে যে, তিনি বায়তুল মুকাদ্দাস হতে আট মাইল দূরে গিয়েছিলেন। এ বস্তীটির নাম ছিল বাইতে লাহাম। পূর্বে মি'রাজের ঘটনায় একটি হাদীস গত হয়েছে । তাতে রয়েছে যে, হযরত ঈসার (আঃ) জন্ম গ্রহণের স্থানও ছিল বাইতে লাহাম। এ সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সবচেয়ে ভাল জানেন। প্রসিদ্ধ উক্তিও এটাই এবং খুষ্টানরা তো এর উপর একমত । আর উপরোক্ত হাদীস দ্বারাও এটাই প্রমাণিত হয় যদি ও হাদীসটি বিশুদ্ধ হয়। এ সময় হযরত মারইয়াম (আঃ) মৃত্যু কামনা করতে লাগলেন । কেননা, দ্বীনের ফিৎনার সময় এ কামনাও জায়েয । তিনি জানতেন যে, কেউই তাকে সত্যবাদিনী বলবে না এবং তার বর্ণিত ঘটনাকে সবাই মনগড়া মনে করবে। দুনিয়া তাকে হতবুদ্ধি করে ফেলবে । ইবাদত ও স্থিরতায় বিশৃংখলা সৃষ্টি হবে। সবাই তার দুর্নাম করবে । জনগণের মধ্যে খারাপ প্রতিক্রিয়া দেখা দিবে। তাই, তিনি বলতে লাগলেনঃ “হায়! এর পূর্বে দি আমি মরে যেতাম এবং যদি আমাকে সৃষ্টি করাই না হতো! হায়! যদি আমি লোকের স্মৃতি হতে প্ত হতাম!” লজ্জা শরম তাকে এমনভাবে পরিবেষ্টন করে ফেললো যে, তিনি এ কষ্টের উপর মৃত্যুকেই প্রাধান্য দিলেন এবং কামনা করলেন যে, যদি তিনি জনগণের স্মৃতি হতে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে পড়তেন। তবে কতই না ভাল হতো! না কেউ তাকে স্মরণ করতো, না কেউ খোজ খবর নিতো, না তার সম্পর্কে আলোচনা করতো । হাদীস সমূহে মৃত্যু কামনা
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।